Friday, April 3, 2026

ইডির হাতে গ্রেফতার অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম উইনজো-র দুই প্রতিষ্ঠাতা

Date:

Share post:

আর্থিক তছরুপের অভিযোগে অনলাইন মানি গেমিং(Online gameing app) প্ল্যাটফর্ম উইনজো-র প্রতিষ্ঠাতা সৌম সিং রাঠোর এবং পবন নন্দকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)(ED)। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বেঙ্গালুরুর জোনাল অফিসে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইডি অফিসাররা।

প্রসঙ্গত, চলতি বছর অনলাইন মানি গেমিং(Online gameing app) নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রের তরফে। এর পরে একাধিক গেমিং প্ল্যাটফর্ম বন্ধ হয়েছে। অনলাইন মানি গেমিং নিষিদ্ধ হওয়ার পরে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে হত। উইনজ়োর দুই কর্তার বিরুদ্ধে সেই নির্দেশ না মানার অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

ইডি-র অভিযোগ সৌম ও পবন গেমারদের ৪৩ কোটি টাকা আটকে রেখেছেন। এই সংস্থার বিরুদ্ধে রিয়েল মানি গেমিংয়ের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে এমনকি গেমারদের মিসলিড করার অভিযোগ রয়েছে। প্রভিশন অফ দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে গত সপ্তাহে ইডি আধিকারিকরা উইনজো এবং গেমক্রাফ্টের অফিসে হানা দেন।

উল্লেখ্য, এই জাতীয় সংস্থার বিরুদ্ধে জার্মানি, ব্রাজিল, আমেরিকার মতো দেশে ভারত থেকে একাধিক মানি গেমিং পরিচালনার অভিযোগ রয়েছে। এই সব অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে ইডি। এরপর উইনজ়োর বিভিন্ন সম্পত্তি পিএমএলএ-র অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, ইডি বন্ড, ফিক্সড ডিপোজ়িট এবং মিউচুয়াল ফান্ডে থাকা উইনজোর ৫০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সংস্থার বিরুদ্ধে ভারত থেকে বিদেশের বিভিন্ন ব্যাঙ্কে টাকা সরানোর অভিযোগও রয়েছে।

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...