Wednesday, April 1, 2026

রবিবারের গেরোয় কমছে ছুটি! ২০২৬-এ পুজোয় মিলবে না টানা বিরতি

Date:

Share post:

২০২৬ সালে সরকারি কর্মীদের উৎসবের ছুটি আগের বছরের তুলনায় কমছে। বৃহস্পতিবার অর্থ দফতর আগামী বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশ করার পরই পরিষ্কার হয়েছে—রবিবারে পড়া একাধিক উৎসবই কমিয়ে দেবে বিরতির দিনসংখ্যা।

চলতি বছরে দুর্গাপুজোয় টানা ১৪ দিনের ছুটি মিলেছিল সরকারি কর্মীদের। কিন্তু ২০২৬ সালে পুজোর ছুটি শুরু হবে চতুর্থীর দিন ১৫ অক্টোবর থেকে এবং চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। মোট ছুটি ১২ দিন। এর মধ্যে ২২, ২৩ ও ২৪ অক্টোবর অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত হয়েছে। তবে গতবারের মতো লম্বা টানা ছুটির স্বাদ আর মিলছে না।

কালীপুজো–ভাইফোঁটাতেও কমছে ছুটি। ২০২৬ সালে মিলবে ৫ দিনের বিরতি। কিন্তু কালীপুজো পড়েছে রবিবারে, ফলে কার্যত ৪ দিন ছুটিই হাতে থাকবে। কালীপুজো ৮ নভেম্বর, আর ছুটি থাকবে ১২ নভেম্বর পর্যন্ত। নতুন বছরে আরও কয়েকটি বড় উৎসব পড়েছে রবিবারে—শিবরাত্রি, মহাসপ্তমী, লক্ষ্মীপুজো, ছট্ পুজো ও বিরসা মুণ্ডার জন্মদিন। ফলে সরকারি কর্মচারীরা এই উৎসবগুলোর কোনও আলাদা ছুটি পাবেন না। পাশাপাশি ইদ, রবীন্দ্রজয়ন্তী, স্বাধীনতা দিবস এবং মহালয়া পড়েছে শনিবারে। বহু সরকারি দফতর শনিবার বন্ধ থাকায় আলাদা কোনও ছুটি ঘোষণা করা হয়নি।

নেতাজি জন্মদিন ও সরস্বতী পুজো একই দিনে—শুক্রবার। ফলে দুটি উৎসবেই এক দিন ছুটি মিলবে। তবে পরের দু’দিন শনি–রবি থাকায় কর্মীরা মোট তিন দিনের বিরতি উপভোগ করতে পারবেন। একইভাবে প্রজাতন্ত্র দিবস সোমবার পড়ায় তার আগের শনি–রবিবার মিলিয়ে টানা তিন দিনের ছুটি মিলবে। মে দিবস ও বুদ্ধপূর্ণিমা একই দিনে পড়ায় আর এক সম্ভাব্য ছুটিও নষ্ট হয়েছে। তবু স্বস্তির খবরে বড়দিন শুক্রবার পড়ায় ২০২৬ সালে বড়দিনের সঙ্গে শনি–রবিবার মিলিয়ে টানা তিন দিনের ছুটি মিলবে সরকারি কর্মীদের।

আরও পড়ুন- ডাল-ভাতের টাকাই তো দেয় না, কোপ শিশুদের পুষ্টিতে! কেন্দ্রকে কটাক্ষ ব্রাত্যর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...