Friday, April 3, 2026

ইমরানের মৃত্যুর খবর সম্পূর্ণ ‘ভিত্তিহীন’: জানাল জেল কর্তৃপক্ষ, কী পদক্ষেপ অবস্থানরত বোনেদের!

Date:

Share post:

পাকিস্তানের জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) খুন করার গুজব ওড়াল জেল কর্তৃপক্ষ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পিটিআই (PTI) নেতা জেলের ভিতরে সুস্থই আছেন। মৃত্যুর খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগ গত দুবছর ধরে জেল বন্দি ইমরান। বুধবার, বিকেল থেকে বিভিন্ন স্যোশাল ফের খবর রটেছে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে নাকি ইমরানকে (Imran Khan) পিটিয়ে খুন করা হয়েছে। এদিন এক্স হ্যান্ডলে ‘আফগান টাইমস’ প্রথম প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর রটায়। পরে বিভিন্ন মহলে এই গুজব ছড়ায়। জানা যায়, ইমরানের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত সপ্তাহে সাপ্তাহিক সাক্ষাতের সময় ইমরান খানের সঙ্গে দেখা করতে আসা বোনেদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরই পিটিআই নেতার তিন বোন আলেমা, উজমা এবং নওরিন খান জেলের বাইরে ১০ ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায়। আর এরপর থেকেই গুঞ্জন বাড়ে।

এদিন গুজবে ইতি টানে জেল প্রশাসন। বিবৃতি দিয়ে বলা হয়েছে, ইমরান সম্পূর্ণ সুস্থ। তাঁকে আদিয়ালা জেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই খবরের কোনও সত্যতা নেই। আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভরত ইমরানের বোন ও সমর্থকদের সঙ্গেও আলোচনায় বসে পুলিশ। তাঁদের আশ্বাস দিয়েছে যে, যে কোনও সময়ই তাঁদের সঙ্গে ইমরানের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এই আশ্বাসে অবস্থান তুলে নেন ইমরানের বোনরা ও পিটিআই নেতৃত্ব।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...