Wednesday, April 1, 2026

চোদ্দ মাস পরে নিফটি পৌঁছল সর্বকালীন উচ্চতায়, অলটাইম হাইয়ের কাছাকাছি সেনসেক্সও 

Date:

Share post:

লক্ষ্মীবারে সুসময় শেয়ার বাজারে। সর্বোচ্চ গতিতে ছুটছে দালাল স্ট্রিটের ষাঁড়। বৃহস্পতির সকালে বাজার খুলতেই ২২৪.৮০ পয়েন্ট বেড়ে সেনসেক্স (sensex) পৌঁছে যায় ৮৫,৮৩৬.৭৪ পয়েন্টে। যা অলটাইম হাইয়ের দিকে ইঙ্গিত করছে। অন্যদিকে নিফটি ৬০.৮৫ পয়েন্ট বেড়ে ২৬,২৬৬.১৫-তে পৌঁছে গিয়েছে। প্রায় ১৪ মাস পর নিফটি পৌঁছল সর্বকালীন উচ্চতায় (nifty hits all time high)। যদিও দুপুর বারোটা পর্যন্ত স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্স ডাউন রয়েছে বলে জানা গেছে।

বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই চনমনে শেয়ার বাজারে নিফটি এবং সেনসেক্স দুইই ঊর্ধ্বমুখী।নিফটি অটো, নিফটি এফএমসিজি, নিফটি মেটালস, নিফটি ফার্মার মতো সেক্টরের পয়েন্ট বেড়েছে।একাধিক সেক্টরাল ইনডেক্সের পয়েন্টও বেড়েছে।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...