Tuesday, March 10, 2026

ভারী বর্ষণের জেরে বন্যা-ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভূমিধসের জেরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬! ৬০০ বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বলে খবর মিলেছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ।

বৃহস্পতিবার বিকেলের পর থেকেই প্রতিবেশী রাষ্ট্রে বৃষ্টির দাপট বাড়তে থাকে। জানা যাচ্ছে, বাদুল্লা ও নুয়ারা ইলিয়া অঞ্চলে ধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ওই অঞ্চলে নিখোঁজ আরও ২১, আহত কুড়িজন। বৃষ্টিতে বন্ধ ট্রেন চলাচল অবরুদ্ধ পথঘাট। পুলিশ বিপর্যয় মোকাবিলা দফতর এবং নৌ বাহিনী একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে।উত্তর–পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবের পাশাপাশি সমুদ্রের পূর্ব দিকে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণেই এত বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া অফিস।

 

spot_img

Related articles

একদিনের বিশ্বকাপের প্ল্যান শুরু গম্ভীরের, ব্লু-প্রিন্টে আছেন রোহিত-বিরাট?

পর পর দু, বার টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ(ODI World Cup...

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...