Friday, March 13, 2026

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

Date:

Share post:

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে আধার কার্ড (Aadhaar card) গৃহীত হবে না বলেই নির্দেশ জারি করল বিজেপি রাজ্যের রাজস্ব বিভাগ (revenue department)। যেখানে কেন্দ্রের তদারকিতেই তৈরি হয় জনসাধারণের আধার কার্ড, সেখানে জন্ম শংসাপত্র তৈরিতে আধারকে অগ্রাহ্য করার পথে হেঁটে আরও একবার কেন্দ্রের সরকার প্রমাণ করল শর্সের মধ্যেই ভূত রয়েছে।

একদিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Technology) অধীনে ইউআইডিএআই কর্তৃপক্ষ আধার কার্ডকে ডিজিটাল (digital) করার সব রকম প্রচেষ্টা করে চলেছে। অথচ সাম্প্রতিক সময়ে জন্ম শংসাপত্র তৈরিতে সেই আধারকেই গ্রহণযোগ্য হিসাবে নাকচ করার নির্দেশ জারি হল বিজেপি রাজ্যে। জন্মের অনেক পরে জন্ম শংসাপত্র (birth certificate) তৈরির ক্ষেত্রে কোনও সরকারি আধিকারিক আধার কার্ডকে (Aadhaar card) আর প্রামাণ্য নথি হিসাবে দেখাতে পারবেন না। ২০২৩ সালের অগাস্ট মাসের পর থেকে এই নথিতে যাঁদের জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলি বাতিল বলেও ঘোষণা করা হল।

আচমকা ২০২৩ সালের অগাস্ট মাসকে মাপকাঠি হিসাবে কেন ধরা হচ্ছে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি মহারাষ্ট্রের রাজস্ব বিভাগ। রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলের স্বাক্ষরিত নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে ২০২৩ সালের অগাস্ট মাসের পর থেকে যেসব সংশাপত্র এই নথির ভিত্তিতে যে আধিকারিকরা জারি করেছেন, সেই আধিকারিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

সম্প্রতি ভোটার তালিকা তৈরির কাজ চলছে বাণিজ্য নগরী মুম্বইতে (Mumbai)। সেখানে ১ কোটি ভোটারে ১১ লক্ষ ভুয়ো ভোটারের (duplicate voter) তত্ত্ব প্রকাশ্যে এসে গিয়েছে। তার অনেকাংশে নথির জালিয়াতি প্রকাশ্যে এসেছে বিজেপি শাসিত মহারাষ্ট্রে। জন্ম সংশাপত্রের মতো নথিতেও যে জালিয়াতি হয়েছে, তা স্পষ্ট হয়েছে। সেক্ষেত্রে ভুয়ো জন্ম সংশাপত্র আটকাতেই আধারকে প্রামাণ্য হিসাবে বাতিলের পথে মহারাষ্ট্র, এমনটা দাবি ফাড়নবিশ (Devendra Fadnavis) প্রশাসনের। তবে কেন্দ্রীয় সরকারের তৈরি নথি বাতিল করে কেন্দ্রের উপরই প্রশ্ন তুলে দিল বিজেপি শাসিত মহারাষ্ট্র (Maharashtra)।

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...