Tuesday, March 31, 2026

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

Date:

Share post:

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder) ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের অন্তত সাতটি বাড়ি ভষ্মীভূত (house burnt) করে দেয়। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সনৎ দে (Sanat Dey)। ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের রাতের জন্য স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়।

নৈহাটির (Naihati) গরিফা স্টেশন লাগোয়া রেলওয়ে সাইডিং এলাকায় একটি বাড়ির গ্যাস সিলিন্ডার (gas cylinder) ফাটার ঘটনা ঘটে শুক্রবার ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই বাড়িটিতে আগুন তো লাগেই। সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী (fire brigade) আসার আগেই পুড়ে যায় অন্তত তিনটি বাড়ি। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগায়।

আরও পড়ুন : বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

শেষ পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিধায়ক সনৎ দে পুলিশ প্রশাসনের পরামর্শে দুর্ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুণর্বাসনের আশ্বাস দেন। সবথেকে বেশি তিনি গুরুত্ব দেন স্থানীয়দের পুড়ে যাওয়া নথি (documents) ফিরিয়ে দেওয়া জন্য। শীতের রাতে গৃহহীনদের বাসস্থানেরও ব্যবস্থা করা হয়।

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...