Thursday, June 25, 2026

বিয়ের পরেই রহস্যমৃত্যু DRDO বিজ্ঞানীর

Date:

Share post:

মাত্র ২ দিন হয়েছে বিয়ে আর তার মধ্যেই রহস্যমৃত্যু ডিআরডিও (DRDO)-এর এক বিজ্ঞানীর। আদিত্য ভার্মা নামের এই ব্যক্তিকে রাজস্থানের আলওয়ারের বাড়িতে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি ডিআরডিও-র জয়েন্ট ডিরেক্টর পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ডিআরডিও-র মাইসুরু অফিসে কাজ করতেন তিনি। গত ২৫ নভেম্বর তাঁর বিয়ে হয় আর ২৭ নভেম্বর সকালে তাঁকে বাড়িতে শৌচাগারে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে হাসপাতালের তরফে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, ডিআরডিও-র ফুড রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করতেন তিনি।

পরিবার সূত্রে খবর, ২৭ নভেম্বর ভোর সাড়ে পাঁচটা নাগাদ শৌচাগারে যান তিনি। আধঘণ্টা কেটে গেলেও বেরোচ্ছিলেন না তাই মা ডাকাডাকি শুরু করেন। আওয়াজ না পেয়ে অবশেষে শৌচাগারের দরজা ভাঙে সকলে। তারপরে দেখা যায় অজ্ঞান হয়ে শৌচাগারের মেঝেতে পড়ে রয়েছেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি। তাঁর বাবা জানিয়েছেন, ২৫ নভেম্বর বিয়ের পরে ২৬ নভেম্বর বাড়ি এসেছিলেন আদিত্য ও তাঁর স্ত্রী। তারপরে ২৭ নভেম্বরই এই ঘটনায় রীতিমত শোকগ্রস্ত গোটা পরিবার।

আদিত্যর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশের তরফে খবর, পোস্টমর্টেম রিপোর্ট ও ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি আদিত্যর পরিবার।

আরও পড়ুন- উত্তরবঙ্গে প্রথমবার একযোগে চিতাবাঘ গণনা! চার জেলায় বসছে ৮০০ ট্র্যাপ ক্যামেরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...