Thursday, April 2, 2026

২৬-এ পরিবর্তন! ফ্লপ জ্যোতিষী শুভেন্দুর পর্দাফাঁস কুণালের

Date:

Share post:

প্রতি নির্বাচনের আগে দলের কর্মীদের চাঙ্গা করার কথা মনে পড়ে বাংলার বিজেপির নেতাদের। ২০২৬ বিধানসভা নির্বাচনের এখনও ঢাকে কাঠি পড়েনি। রাজ্যের এখানে ওখানে ঘুরে দলীয় কর্মীদের চাঙ্গা করতে নানা রকম বক্তব্য পেশ করে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এবার ২০২৬-এ পরিবর্তনের ফাঁকা আওয়াজ কোচবিহারের (Coochbihar) চ্যাংড়াবান্ধা থেকে দিলেন তিনি। কার্যত সেই আওয়াজ যে ব্যর্থ হবে তা দাবি করল শাসকদল তৃণমূল কংগ্রেস।

কোচবিহারের জনসভা থেকে ২০২৬-এর নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের বার্তা দেন শুভেন্দু। তিনি দাবি করেন, এক একটা বুথ এক একটা ফুল। আমরা মালা গাঁথব। বাংলায় নতুন সূর্যোদয় হবে। আসল পরিবর্তন (change) ২০১১-তে হয়নি। আসল পরিবর্তন ২০২৬-এ হবে।

সেখানেই শুভেন্দু অধিকারী কতটা ভ্রান্ত মত পেশ করছেন, তা স্পষ্ট করে দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানান, শুভেন্দু (Suvendu Adhikary) ফ্লপ জ্যোতিষী (astrologer)। উনি বলেছিলেন ২১-এ বলেছিলেন পরিবর্তন হবে। হয়নি। ক্যালেন্ডার সামনে রেখে ফ্লপ জ্যোতিষী। তখন বললেন ২৩-এ পঞ্চায়েত নির্বাচনে (panchayat election) আমরা সব দখল করব। পারেননি। একটা জেলা পরিষদেও বিজেপি নেই। সব তৃণমূলের। এরপর বললেন ২৪-এ সাংসদ বাড়বে। বাড়েনি। বিজেপি কমে গেছে। তৃণমূল বেড়ে গেছে। এবার আবার ২৬ বলছে। লিখে রেখে দিন। বিজেপি কুৎসিতভাবে হারবে। আগের থেকে আসন (seat) কমে যাবে এবং তৃণমূল ২৫০-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।

আরও পড়ুন : গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলীয় সভায় দলীয় কর্মীর মুখে গরম চা ছুড়লেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি

আদতে কোন উদ্দেশ্যে এই ধরনের কথা শুভেন্দু অধিকারী বলছেন, তাও স্পষ্ট করে দেন কুণাল। তিনি দাবি করেন, শুভেন্দুবাবুর কাজ বর্তমান ব্যর্থতাকে আড়াল করতে ভবিষ্যতের একটা আবছা টোপ দিয়ে দলের কর্মীদের বিভ্রান্ত করে রাখা।

Related articles

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...