Saturday, June 20, 2026

গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, দলীয় সভায় দলীয় কর্মীর মুখে গরম চা ছুড়লেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি

Date:

Share post:

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তুঙ্গে বিজেপির গোষ্ঠীকোন্দল। এবার দলের সভার মাঝেই বিজেপি (BJP) কর্মীর মুখে গরম চা ছোড়ার অভিযোগ উঠল দলের এক প্রাক্তন জেলা  সভাপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার। দলের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী।

শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ৬ নম্বর মণ্ডলের একটি বৈঠক চলছিল। নুঙ্গি স্টেশন সংলগ্ন বিজেপির কার্যালয়ে এই বৈছক চলাকালীন প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে বিজেপি (BJP) কর্মীদের একাংশের তীব্র বাদানুবান শুরু হয়। তর্কবিতর্ক থেকে ধাক্কাধাক্কি, তারপর বিতর্ক থেমেও যায়। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার বৈঠক ছেড়ে বেরিয়েও যান। তারপরই ঘটে ওই গরম চা  ছুঁড়ে দেওয়ার ঘটনা। বিজেপির আরেক প্রাক্তন জেলা সভাপতি বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সেনকে (Sanjiv Sen) লক্ষ্য করে গরম চা ছুঁড়ে দেন বলে অভিযোগ। গরম চা তাঁর ডান চোখে পড়ে। এই ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি হয় বিজেপির কার্যালয়ে। মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্ত বিজেপি কর্মী মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখছে।
আরও খবররাজ্যকে না জানিয়েই আজ থেকে বদলে গেল রাজভবনের নাম!

ডায়মন্ডহারবার (Diamond Harbour) সাংগঠনিক জেলার সরিষায় সম্প্রতি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নেয়। তারপর ওই জেলারই মহেশতলায় প্রকাশ্যে এল কোন্দল। এবার একেবারে তুমুল বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর গরম চা ছোড়াছুড়ি। এই ঘটনায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে উত্তেজনা।

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...