Thursday, June 25, 2026

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

Date:

Share post:

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত গতিবিধিকে নিয়ন্ত্রণ করার কোনও পন্থাই বাকি রাখেনি কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। ফের ‘সঞ্চার সাথি’ (Sanchar Saathi) অ্যাপ এনে তা বাধ্যতামূলক করার পথে হেঁটেছিল নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। তাদের সেই অভিসন্ধিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে বিরোধীরা। বাধ্য হয়ে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত প্রত্যাহার (revoke) করতে বাধ্য হল কেন্দ্রের সরকার।

‘সঞ্চার সাথি’ অ্যাপ থাকলে হারিয়ে যাওয়া ফোন (lost phone) ফিরে পেতে, ফ্রড ফোন কল (fraud call) ঠেকাতে সাহায্য করবে এই সরকারি অ্যাপ। এ পর্যন্ত ঠিক ছিল। আচমকাই মঙ্গলবার কেন্দ্রের সরকার মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে নির্দেশ দেয় নতুন যে সব সেট (mobile set) তৈরি হবে, তাতে আগে থেকেই এই অ্যাপ (app) রাখতে হবে। সেখানেই বিরোধীরা সরব হয়। দাবি ওঠে এই অ্যাপ আদতে সাধারণ মানুষের উপর পেগাসাস (Pegasus)।

এরপরই বুধবার সংসদে বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) বক্তব্য পেশ করে জানান, ‘সঞ্চার সাথি’ ইচ্ছামতো ব্যবহার করার অ্যাপ। ব্যবহার করাও গ্রাহকের ইচ্ছার অধীন। ফলে এর মাধ্যমে কোনও নজরদারি বা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

আরও পড়ুন : হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

শেষ পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, মোবাইল সংস্থাগুলিকে নতুন তৈরি করা মোবাইলে (mobile phone) যে প্রি-ইনস্টল (preinstalled) করার জন্য যে নির্দেশ জারি হয়েছিল, তা তুলে নেওয়া হল। এই অ্যাপ মোবাইলে থাকা বাধ্যতামূলক নয়।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...