Tuesday, June 23, 2026

আজ মালদহের গাজোলে মুখ্যমন্ত্রীর সভা, সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা 

Date:

Share post:

বুধের দুপুরে মালদহের (Maldah) গাজোলে সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবারই মুর্শিদাবাদে পৌঁছেছেন তিনি। এদিন সকালে হেলিকপ্টারে করে মালদহ যাবেন। সকাল থেকেই গাজোল মাঠ জুড়ে শ্রমিকদের অবিরাম কাজ, নেতাদের তদারকি এবং সর্বত্র তৎপরতা চোখে পড়ছে। এদিন কেন্দ্রীয় বন্দনা থেকে শুরু করে নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআরের (SIR) বিরুদ্ধে সরব হবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) কথা মাথায় রেখে বাংলার উন্নয়নের খতিয়ানও তিনি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।

মালদহের জনসভা শেষে বুধবার মুখ্যমন্ত্রীর ফের হেলিকপ্টারে করে বহরমপুরে ফিরে যাবেন বলে জানা গেছে। সেখানেই রাত্রিবাস এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ তৃণমূল সুপ্রিমো বহরমপুর স্টেডিয়ামে একটি জনসভায় বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। দুই জেলাতেই লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা করছেন তৃণমূল নেতা-কর্মীরা।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...