Monday, March 16, 2026

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

Date:

Share post:

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দিল, কিছু অনিয়ম থাকলেও একযোগে সবার চাকরি বাতিল করার সিদ্ধান্ত সঙ্গত নয়। ফলে বহাল থাকল তাদের চাকরি।

রায়ের পরই আদালত চত্বরে উচ্ছ্বাসের বিস্ফোরণ। ভোর থেকেই হাইকোর্টের বাইরে ভিড় জমিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষিকারা। উৎকণ্ঠায় কাটছিল প্রতিটি মুহূর্ত। কিন্তু রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই কেউ আনন্দে চিৎকার করে উঠলেন, কেউ আবার কান্নায় ভেঙে পড়ে সহকর্মীদের জড়িয়ে ধরলেন। অনেকের কথায়, দীর্ঘদিনের অপমান–অস্থিরতার পর এ যেন “সত্যের জয়”।

রায় ঘোষণার পর জেলার পর জেলা রঙে রঙে রঙিন—শিলিগুড়ি থেকে নদিয়া, হুগলি থেকে বর্ধমান—প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা অকাল হোলিতে মেতে উঠলেন। আন্দোলনকারীদের কথায়, যে রং জীবনে ফিকে হয়ে গিয়েছিল, আজ তা ফিরে এল।

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রায় ৪২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ হয়েছিল প্রাথমিকে। সময়ের সঙ্গে সেই নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি খারিজের নির্দেশ দেন। পাশাপাশি রাজ্যকে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর কথাও বলা হয়। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে আপিল করে শিক্ষকরা। তাদের যুক্তি ছিল—ব্যক্তিগত দোষ না থাকলেও হাজার হাজার শিক্ষককে শাস্তি দেওয়া ন্যায়সঙ্গত নয়। ডিভিশন বেঞ্চ বুধবার সেই বক্তব্যই মান্যতা দিল। শিক্ষক মহলের দাবি, এই রায় শুধু চাকরি রক্ষা নয়—এটি সম্মান ফিরে পাওয়ার লড়াইয়ের সফল পরিণতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাই আজ একটাই সুর—“দীর্ঘ লড়াইয়ের শেষে সত্যিই সত্যের জয়।”

আরও পড়ুন – ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...