Monday, March 16, 2026

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

Date:

Share post:

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এবার থেকে পাবেন অতিরিক্ত ১০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ)। দীর্ঘদিন ধরে অর্থ দফতরের অনুমোদনের অপেক্ষায় ছিল এই সিদ্ধান্ত। অবশেষে অর্থ দফতরের সবুজ সঙ্কেত মেলায় জারি করা হয়েছে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি।

দফতর সূত্রে জানানো হয়েছে, রোপা–২০০৯ অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বকেয়াসহ এই বাড়তি ভাতা পাবেন। নতুন হারে ১০ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে মোট মহার্ঘ ভাতা দাঁড়াল ১৬১ শতাংশে।

রাজ্যের শিক্ষক মহলে এই ঘোষণাকে স্বস্তিদায়ক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া নিয়ে চলা ক্ষোভ ও দাবি-সই আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত প্রশাসনের সদিচ্ছার প্রমাণ বলে জানিয়েছেন বহু শিক্ষক প্রতিনিধি। স্কুল শিক্ষা দফতরের মতে, আর্থিক ভারসাম্য ও সরকারি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শিক্ষকদের প্রাপ্য ভাতা আর বিলম্বিত না হয়।

আরও পড়ুন – শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...