Sunday, April 5, 2026

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল, ফাইনালের আগে চিন্তা বাড়ালেন অস্কার

Date:

Share post:

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)।   গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল(East Bengal)। এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই দাপট ছিল লাল-হলুদের। প্রথম মিনিট থেকেই রশিদ, সিবলিরা আক্রমণের চাপ বজায় রাখতে শুরু করেন প্রতিপক্ষের বিরুদ্ধে।

১২ মিনিটেই এল প্রথম গোল। বক্সের ঠিক বাইরে থেকে অনবদ্য শটে বল জালে জড়িয়ে দেন রশিদ। পঞ্জাবের গোলরক্ষক এই গোলের দায় এড়াতে পারেন না। যদিও ইস্টবেঙ্গল(East Bengal) এই অগ্রগমণ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।৩৩ মিনিটে পেনাল্টি পায় পঞ্জাব এফসি। পেনাল্টি বক্সের ভিতরে বিপিন সিংয়ের হাতে বল লাগে। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান পঞ্জাবের ড্যানিয়েল রামিরেজ।

বিরতির আগে ফের লিড নেয় ইস্টবেঙ্গল। মিগুয়েল ফেরেরার ফ্রিকিক থেকে কর্নার পায় ইস্টবেঙ্গল। কর্ণার থেকে  হেডে বল জালে জড়ান সিবলি।  ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল।

৭১ মিনিটে তৃতীয় গোল করে ইস্টবেঙ্গল। মিগুয়েল ছোট পাস বাড়িয়েছিলেন সাউলকে। স্পেনীয় ফুটবলার দূরপাল্লার শটে গোলের লক্ষ্যভেদ করেন। ম্যাচের শেষ ভাগে আক্রমণের ঝাঁজ বাড়ালেও আর গোল করতে পারেনি লাল হলুদ।

ফাইনালে ম্যাচে ডাগ আউটে থাকতে পারবে না  অস্কার ব্রুজো। গোলের পর অতিরিক্ত উল্লাস দেখালেন রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে ফাইনালের আগে কিছুটা চাপে লাল হলুদ। ট্রফি আর ইস্টবেঙ্গলের মধ্যে ব্যবধান এক ম্যাচ।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...