Wednesday, June 24, 2026

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

Date:

Share post:

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮, তা নেমে এসেছে মাত্র ২৯-এ। সোমবার এই ধরনের বুথের অস্বাভাবিক বৃদ্ধি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র আলোচনার ঝড়। মঙ্গলবার সেই সংখ্যা নেমে দাঁড়ায় ৪৮০-তে। আর বুধবার তা আরও কমে ২৯-এ পৌঁছয়, যা নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও যে ২৯টি শুষ বুথ রয়েছে তার মধ্যে জয়নগরেই ২০টি। মালদহে রয়ে গিয়েছে ৪টি, পুরুলিয়ায় ২টি এবং বাকিগুলি জলপাইগুড়ি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে ছড়ানো। এত দ্রুত সংখ্যা কমে যাওয়ায় স্বাভাবিক ভাবেই উঠছে স্বচ্ছতা ও প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন। সোমবার যে তথ্য প্রকাশিত হয়েছিল, তার সঙ্গে বুধবারের পরিসংখ্যানের তফাত অনেককেই বিস্মিত করেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, ভোটার তালিকা প্রস্তুত করা থেকে বুথভিত্তিক তথ্য সংগ্রহ—প্রতিটি ক্ষেত্রেই আরও কঠোরতা ও স্বচ্ছতা জরুরি। নইলে এই ধরনের নাটকীয় ওঠানামা নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট করতে পারে। বাকি দিনগুলিতে এই সংখ্যা আরও কমে কি না, বা নতুন কোনও তথ্য সামনে আসে কি না—এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ, সকলেই।

আরও পড়ুন – বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...