Monday, March 16, 2026

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

Date:

Share post:

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)। তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার ফতোয়া জারি করেছে। তাই বিজয় হাজারে ট্রফিতে খেলতে যাবে রোহিত, বিরাটদের। কিন্তু সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হিটম্যান।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy)নক আউটে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু ২০২৪ সালেই টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছেন রোহিত। তারপর কেন বোর্ডের ঘরোয়া টি২০ টুর্নামেন্টে খেলবেন?

নেপথ্যে দুটি কারণ আছে। আইপিএলে এখনও খেলছেন রোহিত(Rohit Sharma)। মুস্তাক আলিতে আইপিএলের প্রস্তুতিও সেরে নিতে চান হিটম্যান। দ্বিতীয়ত, বর্তমানে খেলার ধরন বদলেছেন রোহিত। আক্রমণাত্মক খেলেন। টি-২০ খেললে সেই প্রস্তুতিতে ধার দিতে পারবেন।

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে অর্ধশতরান করলেও দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যর্থ হয়েছেন।  শনিবার তৃতীয় একদিনের ম্যাচে খেলতে নামবেন রোহিত।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...