Monday, April 6, 2026

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

Date:

Share post:

তাঁর লেখা ‘রানি সাহেবা’ বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার, তাঁর হাত ধরেই প্রকাশিত হল রানি শিরোমণিকে নিয়ে লেখা বই ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’-র প্রচ্ছদ। সম্পাদনা বিনোদ মণ্ডল। কলকাতায় বইয়ের (Book) প্রচ্ছদ উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ কুণাল। ছিলেন গবেষক তীর্থঙ্কর ভকত, দুলাল দত্ত-সহ মেদিনীপুর থেকে আসা প্রতিনিধিদল।

পা ভাঙা ও অস্ত্রোপচারের পরে ঘরবন্দি থাকায় কলকাতায় কুণালের বাড়িতেই বিশেষ প্রচ্ছদ প্রকাশ হয়। কর্নেলগোলার আদি সার্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে বইটি প্রকাশিত হচ্ছে।

তীর্থঙ্কর বলেন, “ঝাঁসির রানিরও ষাট বছর আগে কর্ণগড়ের রানি শিরোমণিই ছিলেন ভারতের প্রথম বৃটিশবিরোধী বিদ্রোহিনী। তাঁর অবদান সামনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাংবাদিক কুণাল ঘোষ। এই বইতে অনেকের লেখা থাকবে। জানুয়ারিতে এই দলিলটি প্রকাশিত হবে।” জঙ্গলমহলের রানি শিরোমণিকে পাঠ্যসূচিতে আনতে সবুজ সঙ্কেত দিয়েছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। সেই প্রক্রিয়াও চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) কর্ণগড়ে রানির মন্দির ও দুর্গ সংস্কারসহ পর্যটনকেন্দ্র গড়ে তুলছেন।

আরও পড়ুন- বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...