Saturday, June 27, 2026

সোমেই কোচবিহার সফরে মমতা, প্রশাসনিক বৈঠকের সঙ্গে থাকছে জনসভাও 

Date:

Share post:

আবারও উত্তরে মুখ্যমন্ত্রী। মালদহের গাজোলের সভা থেকে সাফ জানিয়েছিলেন তিনি ভোট চাইতে না বরং মানুষের দুশ্চিন্তা দূর করতে মানুষের পাশে দাঁড়াতে তিনি এসেছেন। এবার ৮ ডিসেম্বর সোমবার থেকে কোচবিহারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নবান্ন সূত্রে জানা গেছে সোমে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক হবে। মঙ্গলবার কোচবিহারে রাসমেলা ময়দানে জনসভা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। এসআরআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আবারও তোপ দাগবেন সেখান থেকে। মোদি সরকারকে আক্রমণ শানাবেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও।

গত ৩-৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরে ছিলেন। করেছেন রাজনৈতিক সভাও।এসআইআরের বিরুদ্ধে সুর চড়িয়েছে। কলকাতার রাজপথে পা মিলিয়েছেন। বনগাঁতেও জনসভা করেছেন। তারপর ডিসেম্বরের শুরু থেকেই শুরু করেছেন জেলা সফর। কোচবিহারের সভা থেকেও এসআইআর নিয়ে সোচ্চার হবেন তিনি। গত ৪ ডিসেম্বর এমুনারেশন জমা দেওয়ার শেষ দিন ছিল কিন্তু সেই সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...