Saturday, June 27, 2026

ঘরে বসে বিশ্বকাপ দেখবেন! জল্পনা বাড়ালেন মেসি

Date:

Share post:

বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)। আগামী বছর বিশ্বকাপে কি তাঁকে নীল সাদা জার্সিতে দেখা যাবে, বিশ্বকাপের ড্র-য়ের আগে রাজপুত্রের মুখে আশা-আশঙ্কার বাণী।

মেসি(Messi) নিজে বিশ্বকাপ খেলতে চান। কিন্তু না খেলার যে একটা সম্ভবনা আছে সেটাও উল্লেখ করলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসি জানিয়েছেন, “ আগামী বছর বিশ্বকাপ খেলাটা আমার একটা স্বপ্ন। আশা করি খেলতে পারব। এ নিয়ে কোচের সঙ্গেও কথা হয়েছে। সবচেয়ে খারাপ হতে পারে, আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম। তবে সেটাও আমার কাছে বিশেষ অনুভূতি হবে।”

২০২২ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আগামী বছরও যে তারা বিশ্বকাপ জিততে পারেন সে কথা উল্লেখ করেছেন মেসি(Messi)। বিশ্বকাপ প্রসঙ্গে মেসি জানিয়েছেন “আমাদের দলে ভালো ফুটবলার আছেন। স্কালোনি কোচ হওয়ার পর আমাদের শক্তি আরও বেড়েছে।মানসিক ভাবে শক্তিশালী, যারা সব ট্রফি জিততে চায়। অনুশীলন বা ম্যাচেই সেটা বোঝা যায়।  দলের সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ওরা সকলেই নিজেদের উজাড় করে দেয়।”

এখানেই থেমে না থেকে মেসি আরও বলেন, “আমাদের ছোট খাটো বিষয়গুলো পরিবর্তন  করতে হবে। একটা শট পোস্টে লাগলে বা পেনাল্টি নষ্ট করলেই বিশ্বকাপ থেকে বিদায় হতে পারে।”

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...