Saturday, June 27, 2026

মুক্তি পাচ্ছে ‘দানব’, তার আগেই হয়ে গেল মিউজিক-ট্রেলার শো-কেস

Date:

Share post:

চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে আতিউল ইসলামের সাইকো থ্রিলার ‘দানব’। ইতিমধ্যেই ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সাড়া ফেলেছে এই ছবি। মুক্তির আগে সিনেমার শিল্পী কলাকুশলীদের নিয়ে শনিবার হয়ে গেল ট্রেলার (trailer) ও গানের (music) একটি শো-কেস (show-case) অনুষ্ঠান। মূলত ছবির প্রচারে একটি নতুন ধরনের উদ্যোগ এই শো-কেস।

এক ডোমের জীবনের চরম মনস্তাত্ত্বিক টানাপোড়নের (pshyco-triller) কাহিনী তুলে ধরেছে ‘দানব’ (Danob), যেখানে প্রতিদিনের দেহ কাটা ছেঁড়ার মধ্যেই হঠাৎ তাঁর সামনে চলে আসে তাঁরই ভালোবাসার মানুষের দেহ। এই সিনেমায় নায়কের ভূমিকায় রয়েছেন পিয়ার খান। পিয়ারের প্রথম সিনেমা এটি। নায়িকার ভূমিকায় দেখা যাবে রুপসা মুখোপাধ্যায়কে।

কাহিনীর পাশাপাশি পরিচালক এই সিনেমায় জোর দিয়েছেন সংগীতের উপর। দীর্ঘদিন পরে ফের একবার পরশপাথর-খ্যাত সমিধের (Samidh) গান শুনতে পাবেন বাংলার সংগীত প্রেমীরা। সমিধের সংগীত পরিচালনায় এই সিনেমায় গান গেয়েছেন রূপম ইসলাম (Rupam Islam), জাভেদ আলি (Javed Ali)। গানের অংশ তুলে ধরেই শনিবারের শো-কেস (show case) অনুষ্ঠান জমজমাট হয় ক্যামাক স্ট্রিটের এক্স-অ্যারেনায়।

আরও পড়ুন : শনির সকালে দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ, বাসের সঙ্গে ধাক্কা ‘একেন বাবু’র গাড়ির

১২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘দানব’। নায়ক পিয়ার, নায়িকা রূপসার পাশাপাশি শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। এই সিনেমায় একটি বিশেষ চরিত্র দেখা যাচ্ছে রাজ্য পুলিশের ডিসিপি অলোক সান্যালকে। শনিবারের অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...