Saturday, June 27, 2026

ঘরের মাঠে লিগের ম্যাচ ফেরানোর উদ্যোগ, চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা বাগানের

Date:

Share post:

শনিবার নতুন কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM)ছিল।। গত বছরও মোহনবাগানের(Mohun Bagan)বার্ষিক সাধারণ সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সদস্যদের মধ্যে প্রবল অশান্তি হয়। সে তুলনায় এই বছরের এজিএম অনেক নির্বিঘ্নে এবং মসৃণভাবে সম্পন্ন হয়েছে। ৫০০-র বেশি সদস্য উপস্থিত ছিলেন। তবে মৃদু প্রতিবাদ ছিলই।

যখন ক্লাব লনে বার্ষিক সাধারণ সভা চলছে তখন বাইরে একটি ফ্যানস ক্লাব তুমুল বিক্ষোভ দেখায় তাদের মূল প্রশ্ন ছিল কেন ইরানে দলকে পাঠানো হলো না ?যদিও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অশান্তির আকার ধারণ করেনি। শান্তিপূর্ণভাবেই মিটে গিয়েছে।

পাশাপাশি বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রশ্নের মুখেও পড়তে হলো ক্লাবে বর্তমান কমিটিকে সচিব এবং সভাপতিকে ।মূলত প্রশ্ন করা হয় কেন দল ইরানে খেলতে গেল না? একইসঙ্গে  কলকাতা লিগ কেন সিরিয়াসলি খেলছে না মোহনবাগান(mohun bagan)সে নিও প্রশ্ন তোলেন সদস্যরা। যদিও সদস্যদের সব প্রশ্নেরই জবাব দিয়েছেন সচিব সৃঞ্জয় বসু এবং সভাপতি দেবাশিস  দত্ত।

এদিনের সভা থেকে প্রবীণ সদস্যদের জন্য বিশেষ উদ্যোগে ছাড়পত্র দিয়েছে ক্লাবের কার্যকরী কমিটি। কোনও সদস্য ৫০ বছর বা তার বেশি সময় ধরে ক্লাবের সদস্য থাকলে, তাঁকে আর সদস্যপদ নবীকরণ করতে হবে না।

সভাপতি দেবাশিস দত্ত জানিয়েছেন, সদস্যদের প্রশ্ন করার অধিকার আছে তারা আমাদের প্রশ্ন করেছেন আমরা তার যথাযথ জবাবও দিয়েছি। এটাই গণতন্ত্র, আমরা তো সদস্যদের বলতে দিই। সদস্যরা যত প্রশ্ন করবেন তত ভালো।

সচিব সৃঞ্জয় বসু বলেন, সদস্যরা প্রশ্ন করেছেন আমরা আমাদের মতো করে উত্তর দিয়েছি। সব সমস্যার সমাধান একদিনে হয় না। সদস্যরা আজ প্রশ্ন করার সুযোগ পেয়েছেন সেটা করেছেন। আমরা আজ ঘোষণা করেছি কোন সদস্য প্রয়াত হলে তাঁর বাড়ির সদস্যরা সেটা বজায় রাখতে গেলে পুরো টাকা দিয়ে রিনিউ করতে হবে।

একইসঙ্গে আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী মরশুমে কলকাতা লিগের ম্যাচ নিজেদের ঘরের মাঠে দেওয়ার জন্য আবেদন করা হয় মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে।

বার্ষিক সাধারণ সভার দিনেই অনূর্ধ্ব ১৪ ভারতসেরা বাংলা দলকে সম্বর্ধনা দিল মোহনবাগান ক্লাব। সভার শেষে সাব জুনিয়র চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধিত করা হল। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ফুটবলার থেকে কোচ সাপোর্ট স্টাফ সবাইকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হল। বার্ষিক সাধারণ সভায় মোট ৫৩০ জন সদস্য উপস্থিত ছিলেন ।।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...