Tuesday, June 9, 2026

উদ্বোধনে অরূপ-মলয়-প্রদীপ! মহা-সমারোহে শুরু দুর্গাপুর উৎসব

Date:

Share post:

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হল দুর্গাপুর উৎসবের তৃতীয় বর্ষ। এই উৎসব চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। দুর্গাপুরের সাংস্কৃতিক ঐতিহ্য, আধুনিকতার ছোঁয়া এবং জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা—সবমিলিয়ে এবার উৎসবের আকর্ষণ আরও বেশি।

শুক্রবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তিন মন্ত্রী—অরূপ বিশ্বাস, মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। তাদের হাত ধরেই প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা হয় এই বর্ণাঢ্য আয়োজনের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলাশাসক পান্নাভলম এস এবং পুলিশ কমিশনার সুনীল চৌধুরি। দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উৎসবে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা যেমন তাঁদের প্রতিভা তুলে ধরবেন, তেমনই জনপ্রিয় সংগীতশিল্পীরা মঞ্চ মাতাবেন বলে জানা গেছে। উৎসব কমিটি আশা করছে, প্রতিবারের মতোই এবারও দুর্গাপুর উৎসব বিপুল সংখ্যক মানুষের ভিড় টানবে এবং স্থানীয় সংস্কৃতিকে আরও বেশি করে তুলে ধরবে।

আরও পড়ুন- ঘরের মাঠে লিগের ম্যাচ ফেরানোর উদ্যোগ, চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা বাগানের

_

_

_

_

_

_

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...