Friday, April 10, 2026

আলাস্কায় ভূমিকম্প, গভীর রাতে কেঁপে উঠলো কানাডাও!

Date:

Share post:

উত্তর আমেরিকার আলাস্কা-কানাডা (Earthquake in Alaska) অঞ্চলে শনিবার রাতে অনুভূত হলো গভীর কম্পন। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.০। মার্কিন জিওলজিক্যাল সার্ভের (USGS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়াকুতাত থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে। জুনো এবং কানাডার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বেশি জোরালো কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আমেরিকার সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, এই কম্পনের পর কোনও সুনামির (Tsunami ) আশঙ্কা নেই। মূল কম্পনের পর আরও দুটি ভূমিকম্প হয় যাদের তীব্রতা ছিল ৫.৬ ও ৫.৩। বড় কোন ক্ষতি বা হতাহতের বিষয়ে খবর মেলেনি। রবিতে ওই নির্দিষ্ট অঞ্চলে একাধিক আফটার শক হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

 

Related articles

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...