Tuesday, June 9, 2026

উত্তরপ্রদেশে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

Date:

Share post:

উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজনোর জেলার মোবারকপুর খাদার গ্রামে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এদিনের ঘটনায় নাবালিকা দুই শিশু-সহ তাঁদের বাবার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃতদের নাম বাবুরাম (২৮), দীপাংশু (৫) এবং হর্ষিকা (৩)। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, শনিবার দুপুরে বাবুরাম তাঁর ছেলে এবং মেয়েকে নিয়ে বাড়ির কাছের এক জঙ্গলে যান। এবং সেখানে বাবুরাম প্রথমে দুই সন্তানকে বিষ খাওয়ান। এখানেই শেষ নয়, এরপর তিনি নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। স্থানীয়রা জঙ্গলে দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দাম্পত্য সমস্যার জেরেই এমন ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই কোন একটা বিষয় নিয়ে ঝগড়া চলছিল। অন্য কোনও কারণ রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...