Thursday, June 11, 2026

মাহিকার পোশাক নিয়ে কুমন্তব্য, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন পাণ্ডিয়া

Date:

Share post:

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর এবার হার্দিক পাণ্ডিয়ার(Hardik Pandya )সঙ্গে মাহিকার সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে মাহিকার সঙ্গে দেখা গিয়েছে। মাহিকার অপমানের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন পাণ্ডিয়া।

সোশ্যাল মিডিয়ায় মাহিকাকে নিয়ে কটূ মন্তব্যে চটেছেন ভারতীয় অলরাউন্ডার। মঙ্গলবার বান্দ্রার একটি রেস্তরাঁ থেকে বেরনোর সময় পাপারাজ্জিরা যেভাবে মাহিকার ছবি তোলেন, সেটা হার্দিকের(Hardik Pandya )পছন্দ হয়নি।  হার্দিকের বান্ধবীর পরনে ছিল কালো রঙের চাপা মিনি-ড্রেস। কিন্তু সমাজমাধ্যমে মাহিকার সেই ছবি ঘিরে নানা রকমের কুমন্তব্য করা হয়। এমনকি, মডেলের অন্তর্বাস নিয়েও কটাক্ষ করা হয়।

এই প্রসঙ্গ উল্লেখ করে হার্দিক লিখেছেন, ‘যে অ্যাঙ্গলে ছবি তোলা হয়েছে, সেটা কোনও মহিলার জন্য কাঙ্ক্ষিত নয়। ব্যক্তিগত মুহূর্তকেও এখন অশ্লীলভাবে সস্তা প্রচার বানিয়ে ফেলা হচ্ছে। কে কোন ছবি তুলেছে, সেটার থেকেও বড় কথা হল অন্যকে সম্মান করা। মহিলাদের মর্যাদা দিতে শিখুন।’

এখানে থেমে না থেকে হার্দিক আরও বলেন,  ‘এটি মৌলিক সম্মানের বিষয়। নারীরা মর্যাদার অধিকারী। প্রত্যেকেরই সম্মান প্রাপ্য। প্রতিদিন কঠোর পরিশ্রম করা মিডিয়া ভাইদের প্রতি: আমি আপনাদের হুড়োহুড়িকে সম্মান করি এবং আমি সবসময় সহযোগিতা করি। তবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, দয়া করে একটু বেশি সচেতন হোন। সবকিছু তুলে ধরার দরকার নেই।

Related articles

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...