Saturday, March 21, 2026

গান গাইতে গাইতে আচমকা মঞ্চে পড়ে গেলেন মোহিত! তারপর…

Date:

Share post:

দুর্ঘটনার শিকার গায়ক মোহিত চৌহান (Mohit Chauhan)। ভোপালের এক মঞ্চে অনুষ্ঠান করতে করতে আচমকা পড়ে গেলেন তিনি। হতচকিত হয়ে যান আয়োজক থেকে দর্শকরা। দ্রুত গায়ককে ধরে তোলা হয়। মোহিত জানিয়েছেন তাঁর সেভাবে কোন চোট আঘাত লাগেনি। তিনি আপাতত সুস্থ আছেন।

‘চিকরি’ গায়ক সোমবার সন্ধ্যায় ভোপালে এইমসে একটি শো করতে গিয়েছিলেন। মঞ্চে তাঁর অনুষ্ঠান পরিবেশনায় যখন বুঁদ হয়ে আছেন দর্শকরা, তখন হঠাৎ করে দুর্ঘটনা। গান গাইতে গাইতে অনুরাগীদের দিকে এগিয়ে যাওয়ার সময় আলোর স্ট্যান্ডের একটি অংশে পা আটকে কার্যত মুখ থুবড়ে পড়েন শিল্পী। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁর দলের অন্যান্য সদস্যরা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে গায়ককে।

 

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...