Thursday, June 11, 2026

SIR ইস্যুতে আজ সংসদে সরকার – বিরোধী আলোচনা, সুপ্রিম কোর্টে মামলার শুনানি

Date:

Share post:

শীতকালীন অধিবেশনে আজ লোকসভায় (Loksabha ) স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও বিরোধীদের আলোচনা করার কথা রয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে কেন্দ্রীয় সরকার অপরিকল্পিতভাবে SIR শুরু করেছে। চলতি অধিবেশনের প্রথম থেকেই এর বিরোধিতা করে বারবার আলোচনা করতে চেয়েছিলেন বিরোধী জোটের সদস্যরা। চাপে পড়ে রাজি হয়েছেন স্পিকার। অবশেষে আজ মঙ্গলবার ‘ইলেক্টোরাল রিফর্মেশন’ নিয়ে সংসদে দু পক্ষের মধ্যে আলোচনা হবে। বেলা বারোটায় বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), শতাব্দী রায়-রা (Shatabdi Roy) আজ লোকসভায় এই ইস্যু নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ সম্মোধন করে যে অপমান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তার বিরুদ্ধেও আজ তৃণমূল সাংসদরা প্রতিবাদ জানাবেন বলে খবর মিলেছে। পাশাপাশি একটি সাংবাদিক বৈঠক করার কথাও রয়েছে।

বিহার নির্বাচনের পর বাংলার কথা মাথায় রেখে এ রাজ্যে এসআইআর চালু করেছে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশন (ECI)। প্রথম থেকেই বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন সংসদের আলোচনাতেও আক্রমণ শানাতে প্রস্তুত বাংলার সাংসদরা। অন্যদিকে এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআর মামলার শুনানি রয়েছে।এর আগে নোটিশ জারি হলেও এই প্রথম বাংলার এসআইআর সমস‍্যার কথা শোনার কথা শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি বেঞ্চে শুনানি হবে। একই সঙ্গে কমিশনের পাল্টা হলফনামাও আজ প্রকাশ্যে আসতে চলেছে। তাই আজ দুপুর থেকেই গোটা দেশের নজর দিল্লির দিকে।

 

Related articles

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...