Saturday, March 21, 2026

আজ পুদুচেরিতে বিজয়ের জনসভায় একাধিক শর্ত আরোপ পুলিশের

Date:

Share post:

কারুরের পদপিষ্টের ঘটনার পরে এই প্রথম জনসভা করতে চলেছেন TVK প্রধান বিজয়। সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্তরি কাজহাগাম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা ও অভিনেতা বিজয়ের শেষ সভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। মর্মান্তিক ওই ঘটনায় বিজয়ের দেরিতে আসা এবং আয়োজকদের অব্যবস্থাকেই দায়ী করেছিল প্রশাসন। সেই ঘটনায় এখনও চলছে সিবিআই তদন্ত।

সেই ঘটনার পরে এই প্রথম আজ, মঙ্গলবার পুদুচেরিতে সভা করতে চলেছেন বিজয়। কোনও রোড শো তিনি করবেন না বলেই জানিয়ে দিয়েছেন এবং এবার বাসের ছাদ থেকে তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই চেন্নাই থেকে সভাস্থলে উদ্দেশে রওনা দিয়েছে সেই বাস। পুদুচেরি পুলিশ যদিও সরু রাস্তার কারণ দেখিয়ে বিজয়ের দলকে রোড-শোয়ের জন্য অনুমতি দেয়নি। এছাড়া একাধিক শর্তও আরোপ করেছে পুলিশ।

পুলিশের তরফে বলা হয়েছে পাঁচ হাজার মানুষ এদিনের সভায় অংশ নিতে পারবেন। TVK-র জারি করা কিউ আর কোড মারফত আমন্ত্রণ পেলে তবেই সভায় যোগদান করা যাবে। তামিলনাড়ু থেকে কাউকে এই সভায় ঢুকতে দেওয়া হবে না। TVK-কে পানীয় জল, শৌচালয়, অ্যাম্বুল্যান্স-সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থা করতে হবে। আগেরবারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই বিজয়ের দলও এবার যথেষ্ট সচেতন। অন্তঃসত্ত্বা, শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন, প্রবীণদের এই সভায় অংশ না নেওয়ার অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে ভাষণ শুনতে বিল্ডিংয়ের ছাদ, গাছ বা ট্রান্সফর্মারের উপরে না চড়ার কথাও। বিজয়ের গাড়ির পিছনে যাতে কেউ ধাওয়া না করেন, সেই বিষয়টিও মাথায় রাখতে বলা হয়েছে দলের তরফে।

 

Related articles

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...