Friday, May 1, 2026

প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স পাণ্ডিয়ার, টি২০-র শুরুতেই দাপুটে জয় ভারতের

Date:

Share post:

একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে প্রথম ম্যাচেই দাপুটে জয় ভারতীয় দলের। বুমরাহ-বরুণদের দাপটে টিম ইন্ডিয়া(Team India) প্রথম টি২০ ম্যাচ জিতল ১০১ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অন্তত প্রথম একাদশ নিয়ে পরীক্ষার পথে হাঁটলেন না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সামনে বিশ্বকাপ সেই লক্ষ্যে এখন থেকেই টিম কম্বিনেশন তৈরির কাজটা শুরু করে দিয়েছেন গম্ভীর। চোট সারিয়ে দলে ফিরলেন শুভমান গিল এবং হার্দিক পাণ্ডিয়া। দুই প্রত্যাবর্তনকারীর মধ্যে একজন স্বস্তি দিলেন অন্যজনকে নিয়ে থাকল অস্বস্তি।

গত ১৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়।  ২৪ দিন পর সেই উদ্বেগের অবসান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে  ফিরলেন, কিন্ত বেশি রান করতে পারলেন না। মাত্র ৪ রানে আউট হলেন। বড় রান পেলেন না অভিষেক শর্মাও।

এদিন মাত্র ১৭ রানে ২ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সূর্যকুামর ১২ রানে আউট হলেন। এরপর খানিকটা পালটা লড়াই শুরু করেন তিলক বর্মা, অক্ষর প্যাটেল।  ২৮ বলে অপরাজিত ৫৬ রান করলেন পাণ্ডিয়া।

হার্দিকের অনবদ্য ইনিংসে ভর করেই কোনওক্রমে কটকে সম্মানজনক স্কোর তোলে ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত ১৭৫ রান করে ভারত(Team India)।

টি২০তে এখন ১৭৬ রান তোলা কঠিন নয়, কিন্তু প্রোটিয়া ব্যাটিংকে মাথা তুলতেই দিল না ভারতের বোলাররা। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করলেন ব্রেভিস। ৭৪ রানেই অল আউট প্রোটিয়ারা।

ভারতের হয়ে বুমরাহ, বরুণ, অর্শদীপ, অক্ষর দুটি করে উইকেট নিলেন। একটি করে উইকেট পেলেন পাণ্ডিয়া ও দুবে। টি২০ ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন বুমরাহ।

Related articles

মৃত্যুতেও সন্তান আঁকড়ে মা! মধ্যপ্রদেশের নৌকাডুবির উদ্ধারকাজে চোখ ভিজল উদ্ধারকারীদের

এমন দৃশ্য যে মনের ভিতর থেকে কেঁপে গেল। মহিলার মৃতদেহ টানতেই সেটা আসতে চাইছে না। তারপর দেখলাম তাঁর...

পনেরো দিনের মধ্যে দিতে হবে ১০ হাজার! হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কেন্দ্রের

হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে (Hajj pilgrims) অতিরিক্ত ১০ হাজার টাকা জমা করা নির্দেশ কেন্দ্রের (Govt of India)। সংখ্যালঘু...

গণনার আগে বৈঠক অভিষেকের: শনিবার ভার্চুয়াল নির্দেশ প্রার্থী-এজেন্ট-কর্মীদের

নির্বাচনের প্রথম ধাপ থেকে বিজেপির পক্ষে কাজ করে সুবিধা পাইয়ে দিতে অভিযুক্ত নির্বাচন কমিশন। তৃণমূলের প্রার্থী থেকে কর্মীরা...

ভোট পরবর্তী প্রক্রিয়ায় ‘বেআইনি হস্তক্ষেপ’ বিজেপি প্রার্থী রূপার! অভিযোগ দায়ের লাভলির

বৃহস্পতিবার রাত থেকেই পোস্টাল ব্যালটে কারচুপি ও স্ট্রংরুমের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।...