Friday, June 12, 2026

হ্যালো মোদিজি… ‘যতই করো SIR, এ বাংলা ফের মমতার’: বিজেপিকে কটাক্ষ করে ফের গান দেবাংশুর 

Date:

Share post:

এসআইআরের নামে ভোটবন্দি নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআরের প্রতিবাদ গানের ভাষায় গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।

যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার। দেবাংশুর এই গান এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। নেট নাগরিকদের হাতে হাতে ঘুরে বেরাচ্ছে এই মিউজিক ভিডিও। গানের প্রতিটি শব্দবন্ধে বিজেপিকে তুমুল আক্রমণ কড়া হয়েছে। মোদিকে ফানুস বলে তোপ দেগে দিয়েছেন দেবাংশু। বর্ডার পার করে অনুপ্রবেশকারীরা কীভাবে ঢুকছে? সীমান্ত পাহারায় তো শাহের বিএসএফ। এ নিয়েও মোদি সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। বিরোধী দলনেতা গদ্দারকে তারকাটা বলে কটাক্ষ কড়া হয়েছে। ক্রিকেট বোর্ডে শাহ-পুত্রকে বসানোর কথাও এই গানে উল্লেখ হয়েছে। নোটবন্দি, আবাস যোজনা, ১০০ দিনের কাজের বকেয়া, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, এনআরসি নিয়েও মোদি তুলোধনা কড়া হয়েছে।

২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে গানে রাজ্যবাসীর মন জয় করেছিলেন দেবাংশু। এবার ‘যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার’-এই গান গেয়ে ফের ভাইরাল দেবাংশু।

আরও পড়ুন – নরেন্দ্র হলেন ‘বাজপেয়ি’! সংসদে এ কি বললেন অভিজিৎ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...