Friday, June 12, 2026

পাঁচবছরের সোশ্যাল মিডিয়া পোস্টে নজর: ট্রাম্পের দেশে আটকে ভারতীয়দের ভিসা

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় কার কী পোস্ট। তার উপর এবার নজরদারি চালাবে মার্কিন প্রশাসন। তারপরেই মিলবে মার্কিন ভিসা (US visa)। সেভাবে এবার আটকে গেল বহু ভারতীয় নাগরিকের (Indian) আমেরিকার ভিসা। যার মধ্যে বহু পড়ুয়াও রয়েছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (US State Department) তরফে এমন বিবৃতি জারি করার পরে ভারতীয় বিদেশ মন্ত্রকও (MEA) এবার ভারতীয় নাগরিকদের ভিসা পাওয়ার ব্যপারে হস্তক্ষেপ শুরু করল।

মার্কিন নাগরিকদের উপর হামলা চালাতে পারে, বা নিরাপত্তায় আঘাত হানতে পারে – এমন আশঙ্কা কোনও মানুষের উপর থাকলে তাঁদের ভিসা দেবে না আমেরিকা। তাই নজরদারি চালানো হবে ভিসা আবেদনকারীর (visa applicant) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পর আমেরিকায় বাতিল (cancellation) হয়েছে ৮৫ হাজার ভিসা। তার মধ্যে ৮ হাজার রয়েছে পড়ুয়াদের ভিসা, জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

আরও পড়ুন : আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

এরপরই আমেরিকার ভারতীয় দূতাবাসের (Indian Embassy) তরফে ভারতীয় পড়ুয়া ও বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করা হয়। জানানো হয়, কোনও ব্যক্তির ভিসার অ্যাপয়েন্টমেন্টের দিন পুণর্নির্ধারিত হলে তা বাদ যাওয়ারই সামিল। তাই যাঁদের ক্ষেত্রে এমন হয়েছে তাঁরা যেন অ্যাপয়েন্টমেন্টে (appointment) না যান। দূতাবাসে যোগাযোগ করেন। ভারতীয় এইচ ওয়ান বি ভিসার (H1B Visa) ক্ষেত্রে কত ভিসা বাতিল হয়েছে তা এখনও জানানো হয়নি মার্কিন প্রশাসনের তরফে। ফলে এনআরআই-দের উপরই নির্ভর করছে দূতাবাস।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...