Monday, April 13, 2026

নরেন্দ্র হলেন ‘বাজপেয়ি’! সংসদে এ কি বললেন অভিজিৎ

Date:

Share post:

করজোড়ে প্রণাম করে যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই নরেন্দ্র মোদির নামই ভুলে গেলেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gangopadhyay)। এক ‘অনন্য’ বক্তৃতার সাক্ষী থাকল বুধবারের সংসদ (Parliament)। তমলুকের (Tamluk) সাংসদের কীর্তিতে হেসে ফেললেন বিজেপি সাংসদরাও।

সংসদের শীতকালীন অধিবেশন এসআইআর (SIR) ইস্যুতে সরগরম। বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে একে একে কাত বিজেপির সাংসদরা। তাঁদের ভুলে ভরা বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের (trolling) শিকার। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সংসদে বিজেপিকে সমর্থন দেখাতে কমলা জ্যাকেট পরে হাজির হয়েছিলেন তমলুক সাংসদ। রীতিমত বোগলে হাত গুঁজে নিজের বক্তৃতা শুরু করেন। সেখানেই বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে প্রধানমন্ত্রীর নাম নিতে শুরু করেন তিনি। বলেন, এখন একজন প্রধানমন্ত্রী (Prime Minister) রয়েছেন। যাঁর নাম… (একটু থেমে) নরেন্দ্র… (আবার একটু থেমে) বাজপেয়ি। তাঁর এই বক্তব্য শুনেই সচকিত পিছনের সারিতে বসা বিজেপি সাংসদরা। রীতিমত আঁৎকে ওঠেন সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)।

আরও পড়ুন : ‘বন্দেমাতরম’ মুখে আনতে সমস্যা! সংসদে ফের বিজেপির মন্ত্রীর বাংলা-বিরোধিতা

সঙ্গে সঙ্গেই নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করে বলেন, নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু ততক্ষণে যা গণ্ডগোল করার তিনি করে ফেলেছেন। আর স্বভাবসিদ্ধ বিজেপি নেতাদের ভঙ্গিতেই নাম ভুল বলার জন্য় তিনি কোনও ক্ষমাও চাননি। এমনকি নির্লজ্জভাবে সংসদে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, রাজ্যে যে কজন বিএলও (BLO) মারা গিয়েছেন তাঁরা নিজেদের কারণে মারা গিয়েছেন। তাঁরা কেউ এসআইআর-এর জন্য মারা যাননি।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...