Sunday, June 14, 2026

মা সারদার জন্মতিথি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ শ্রীশ্রী মা সারদার ১৭৩ তম জন্মতিথি (Sri Sri Sarada Devi birth anniversary)। লক্ষ লক্ষ ভক্তদের কাছে অতি পবিত্র আনন্দানুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে দেশ-বিদেশজুড়ে প্রতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনে। শ্রীশ্রীমা সারদার পুণ্য জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এক্স হ্যান্ডেলে মমতা লেখেন,”শ্রীশ্রীমা সারদার পুণ্য জন্মতিথিতে তাঁকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। তিনি আমাদের কাছে পবিত্রতা, সহনশীলতা এবং মাতৃত্বের এক জীবন্ত প্রতীক।আমরা গর্বিত, আমাদের সরকার বাগবাজারে তাঁর স্মৃতি বিজড়িত ভবনের আমূল সংস্কার করতে পেরেছে। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে কেন্দ্র আছে, সেখানে আমাদের উদ্যোগে একটি অতিথিশালা (সঙ্গে প্রসাদ বিতরণ কেন্দ্র), একটি ওপেন পার্কিং জোন সহ নানা কাজ করে দেওয়া হচ্ছে।”

ইংরেজি তারিখ মতে সারদার জন্মদিন ২২ ডিসেম্বর  হলেও রামকৃষ্ণ মিশন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মায়ের আবির্ভাব তিথি পালন করে। ভক্ত সমাগমে মুখরিত বেলুড় মঠ থেকে জয়রামবাটি সর্বত্র।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...