Monday, April 13, 2026

প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় নাবালিকার সম্মতি গ্রাহ্য নয়, জানাল হাইকোর্ট

Date:

Share post:

প্রেমের সম্পর্কে জড়ালেও নাবালিকার ‘সম্মতি’ আইনি স্বীকৃতি পেতে পারে না— এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল কলকাতা হাইকোর্ট। পকসো আইনের অধীনে দোষী সাব্যস্ত এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডকে বহাল রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

ঘটনা ২০১৪ সালের। অভিযোগ, সে সময় নাবালিকা এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১৬ সালে তাঁদের সহবাসও শুরু হয়। কিন্তু এরপর নাবালিকার আপত্তি সত্ত্বেও অভিযুক্ত প্রেমিক একাধিকবার তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এতে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু পিতৃত্ব অস্বীকার করে বসেন অভিযুক্ত। এর পরেই নারকেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন তিনি। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তের বেঞ্চে মামলার শুনানির সময় আদালত স্পষ্ট জানিয়ে দেয়— নির্যাতিতার বয়ান এবং ডিএনএ পরীক্ষার ফল অভিযোগকে যথেষ্ট প্রমাণ করে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত প্রমাণের প্রয়োজন নেই।

হাইকোর্ট আরও জানায়, প্রেমের সম্পর্ক থাকলেও নাবালিকার ‘সম্মতি’ আইনত বৈধ নয়। কোনও নাবালিকা যৌনতা বিষয়ে সম্মতি দিলেও তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করে আদালত। ফলে নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন সাজা বহাল থাকে। এছাড়া স্টেট লিগাল সার্ভিস অথরিটিকে ১৫ দিনের মধ্যে নাবালিকাকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দোষী অভিযুক্তকে আরও ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মর্মে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন- মোহনবাগানে ক্লাস শুরু লোবেরার, অনুশীলন থেকে বেরিয়ে গেলেন আপুইয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...