Monday, April 13, 2026

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

Date:

Share post:

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে এবার পরিস্থিতির দোহাই দেওয়া শুরু আদানি গোষ্ঠীর (Adani Group)। সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) সঙ্গে একান্ত আলাপচারিতায় গৌতম আদানি (Gautam Adani) দাবি করলেন, পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তিনি তাজপুরে সমুদ্র বন্দর (Tajpur sea port) নিয়ে এগোতে পারলেন না।

২০২২ সালে যে তাজপুর সমুদ্র বন্দর তৈরির জন্য আদানি গোষ্ঠীকে রাজ্যের সরকারই আগ্রহভরে ডেকে নিয়েছিল, তাদেরই ২০২৫ সালে বাতিল করে রাজ্যের সরকার। নিয়ম মেনে দরপত্র (tender) হাঁকার পরে সর্বোচ্চ দর হাঁকা আদানি গোষ্ঠীকে স্বাভাবিকভাবেই বেছে নিয়েছিল রাজ্য সরকার। এরপর সেই ছাড়পত্রের জন্য কেন্দ্রের সরকারের কাছে পাঠানো হয়েছিল প্রস্তাব। কিন্তু আদানি গোষ্ঠী নির্দিষ্ট মাপকাঠি পার করতে পারেনি বলেই সূত্রের খবর।

এরপরই জুন মাসে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে আদানি গোষ্ঠীর জন্য যে লেটার অফ ইনটেন্ট দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়। এরপরে কার্যত রাজ্য সরকার বা শাসকদলের কাউকে প্রকাশ্যে এই প্রসঙ্গ তুলতে দেখা যায়নি।

আরও পড়ুন : বাংলার বস্ত্রশিল্পের গৌরব পুনরুদ্ধারে মসলিন তীর্থ, নদিয়ার জনসভায় মুখ্যমন্ত্রী 

বুধবার এনসিপি কর্ণধার শরদ পাওয়ার জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তৃণমূল সাংসদ সৌগত রায় ও গৌতম আদানিকে। সেখানেই সৌগত রায় আদানি গোষ্ঠীর কর্ণধারকে তাজপুর সমুদ্র বন্দর (Tajpur sea port) নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরে গৌতম আদানি (Gautam Adani) দাবি করেন, এখানে কাজ করার উপযুক্ত সুবিধা পাননি তিনি। পরিস্থিতি অনুকূল হল না। যদিও সেখানে কেন্দ্রের সরকারের আপত্তির প্রসঙ্গ সন্তর্পণে এড়িয়ে যান গৌতম আদানি।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...