Monday, April 13, 2026

লাল আপেলে চুম্বন জয়ার, নায়িকার হট লুকে তোলপাড় নেটপাড়া

Date:

Share post:

ওপার বাংলা থেকে এপার বাংলা, দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী জয়া আহসান(Jaya Ahsan)। তাঁর দাপুটে অভিনয় আর ৪২ বছরেও যৌবন ধরে রাখার ক্ষমতা বি-টাউনের আলোচ্য বিষয় তো বটেই। এবার চর্চায় উঠে এল তাঁর নতুন লুক।

সম্প্রতি জয়ার(Jaya Ahsan) ইনস্টাগ্রামে ভেসে উঠেছে লাল টুকটুকে কয়েকটি ছবি। একগুচ্ছ মনকাড়া ছবিতে মিশে রয়েছে আধুনিকতা ও খুনসুটি। পাথরের কাজ করা লাল ব্লাউজ, সঙ্গে ধূসর জিন্স জয়ার নতুন স্টাইল স্টেটমেন্ট। বাঙালি ঐতিহ্য বজায় রাখতেই বোধহয় সাথে রয়েছে কপালে লাল সিঁদুরের টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ, চোখে সানগ্লাস। বাদ যায়নি হাতে পাথরের চুড়ি-বালা। কিন্তু অনুরাগীদের নজর কেড়েছে তাঁর হাতের লাল আপেল। জয়ার দুষ্টু হাসি, মাথার ওপর ব্যালেন্স করে খেলা আবার ঠোঁটের কাছে আপেল এনে হট লুক আলাদাই মাত্রা এনে দিয়েছে।

ছবিগুলির ক্যাপশনে তিনি লিখেছেন, “ইভ ইডেন গার্ডেনে অ্যাডামের থেকেও বেশি সাহস দেখিয়েছিল। যখন সাপ নিষিদ্ধ ফলটি দিয়েছিল, সে জানত স্বর্গের বাইরেও সুখের আরেকটি দরজা আছে।”

ছবিগুলি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, “খুবই স্টাইলিশ আর মজাদার।” আবার কেউ হট লুক ঠাণ্ডা করতে জল চেয়ে বসলেন। প্রসঙ্গত, জয়ার সদ্য মুক্তি পাওয়া ‘ডিয়ার মা’ দর্শকের মন জয় করেছে। এবার আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী ২’। দর্শককূলের নজর কিন্তু সেই সিকুয়েলে। উল্লেখ্য, চলতি বছর ঢাকায় মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...