Tuesday, April 14, 2026

বাংলার বস্ত্রশিল্পের গৌরব পুনরুদ্ধারে মসলিন তীর্থ, নদিয়ার জনসভায় মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

রাজ্যের প্রায় বিলুপ্তপ্রায় মসলিন শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার—এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নদিয়ার জনসভা থেকে তিনি খতিয়ান তুলে ধরে জানান, তৃণমূল সরকারের আমলে নদিয়ার কুটির শিল্পে কী কী পরিবর্তন এসেছে।

মুখ্যমন্ত্রী বলেন, ২০১১ সালে ক্ষমতায় এসে জানতে পারেন, নদিয়ার বিখ্যাত মসলিন শিল্পীর সংখ্যা তখন মাত্র ছয়। “তখনই ভাবি, কীভাবে এই ঐতিহ্যবাহী শিল্পকে আবার বিশ্বদরবারে তুলে ধরা যায়,” মন্তব্য তাঁর। সেই লক্ষ্যেই গড়ে ওঠে ‘মসলিন তীর্থ’, যা আজ বাংলার বস্ত্রশিল্পের গৌরব পুনরুদ্ধারের এক প্রধান কেন্দ্র।

নবাব আমলের বাংলায় তৈরি মসলিন বিশ্বের দরবারে খ্যাত ছিল তার সূক্ষ্মতা ও কারুনৈপুণ্যের জন্য। এমনকি একটি শাড়ি আংটির ফাঁক দিয়ে ঢুকিয়ে দেওয়ার মতো দক্ষতা ছিল কারিগরদের হাতে। মুখ্যমন্ত্রী জানান, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে কারিগরদের পাশে দাঁড়ানো ছিল সময়ের দাবি। অনেক মুসলিম কারিগরও স্বীকার করেন, সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলে মসলিন আজ কুটির শিল্প থেকে চিরতরে মুছে যেত।

এদিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, মসলিন তীর্থের পাশাপাশি নদিয়ায় মৃৎশিল্প হাব এবং কাঁসা–পিতল শিল্প হাবও গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে নদিয়ার বিখ্যাত মিষ্টান্ন শিল্প—বিশেষত কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজার—গৌরব বিশ্ববাজারে পৌঁছে দিতে শুরু হয়েছে ‘সরতীর্থ’ প্রকল্প।

মুখ্যমন্ত্রীর দাবি, এই সব উদ্যোগ মিলেই নদিয়ার ঐতিহ্যবাহী শিল্পের পুনর্জাগরণ ঘটছে, বাড়ছে কারিগরদের কর্মসংস্থান এবং সংস্কৃতির মানচিত্রে নতুন করে উজ্জ্বল হচ্ছে জেলার নাম।

আরও পড়ুন – ১০০ টাকায় টি২০ বিশ্বকাপের টিকিট, কীভাবে কাটবেন? জানুন বিস্তারিত

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...