Monday, June 15, 2026

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাঠ দিল জৈবহাট, সচেতন করলেন পূর্ণেন্দু-দোলারা

Date:

Share post:

বর্তমানে জীবনযাত্রার সঙ্গে বদলেছে আমাদের খাদ্যাভ্যাস। আগেকার সময়ে যে খাবার ছিল একমাত্র উপাদেয় এখন সেই খাবার দেখলেই নাক সিঁটকোয় বর্তমান প্রজন্ম। হ্যাম-বার্গার, কেক-পেস্ট্রির যুগে তাই হারিয়ে যাওয়া শীতের সকালের ফেনা ভাতের কথা মনে করলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত জৈব খাবার খেলে যে রোগ বালাই শতহস্ত দূরে থাকে তা বলার অপেক্ষা রাখে না। তাই এদিনের জৈব হাটের অনুষ্ঠানে ‘কী খাব আর কী খাব না’ তাই নিয়ে চলল আলোচনা।

এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন দোলা সেন, পূর্ণেন্দু বসু-সহ অন্যরা। রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী বলেন, আগে শীতের দিনে মুড়ির সঙ্গে নলেন গুড়, কিংবা নারকেল কোড়া দিয়ে মুড়ি যেন অমৃত ছিল। পান্তা ভাতও ছিল সেই সময়ের জনপ্রিয় খাবার। কিন্তু এখন জ্যাম জেলি পাউরুটির যুগে সেই খাবার যেন হারিয়েই গেছে। এই পরিস্থিতিতে ‘সুস্থায়ী কৃষি পরিবার’-এর মাধ্যমে স্বাস্থ্যকর জীবনধারার উপর জোর দেওয়া হচ্ছে। যা সাধারণ মানুষকে সচেতন করবে, কী খাওয়া উচিত এবং কী বর্জন করা উচিত সেই বিষয়ে। এদিন পূর্ণেন্দু বসু সাধারণ মানুষকে জৈব চাষের দর্শন ও প্রয়োগ সম্পর্কে সচেতন করেন, যাতে তাঁরা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করতে পারেন।

আরও পড়ুন – কলকাতা পর্ব পিছনে ফেলে নিজামের শহরে মেসি, রাত আটটায় শুরু অনুষ্ঠান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...