Monday, June 15, 2026

কলকাতা পর্ব পিছনে ফেলে নিজামের শহরে মেসি, রাত আটটায় শুরু অনুষ্ঠান

Date:

Share post:

গোট ট্যুর ইন্ডিয়া-র (GOAT Tour India) অনুষ্ঠানে যোগ দিতে এবার কলকাতা পর্ব সেরে হায়দরাবাদে পৌঁছে গেলেন ফুটবলের রাজপুত্র। মহানগরীতে থেকে শনিবার দুপুরের ফ্লাইটে রওনা দিয়ে বিকেলে হায়দরাবাদে পৌঁছে যান লিওনেল মেসি (Lionel Messi)। সন্ধ্যা সোজা তাজ ফলকনুমা প্যালেসে (Taj Falaknuma Palace in Hyderabad)পৌঁছে যান বিশ্বকাপজয়ী তারকা। সঙ্গে সুয়ারেজ ও রড্রিগো (Luis Suarez and Rodrigo De Paul)। সেখানে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেড্ডি মেসিকে অভিবাদন জানান। এরপর রাত আটটা থেকে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা। একঝলকে দেখে নেওয়া যাক নিজামের শহরে মেসির সূচি-

  • রাত ৮টা- রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌছবেন মেসি।
  • ৮টা ১৫ মিনিট- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ফুটবল তারকার সঙ্গে বল ড্রিবল করবেন।
  • ৮.টা ১৫ মিনিট-গোট কাপ-এ খেলা দুই দলের সঙ্গে গ্রুপ ছবি।
  • ৮ টা ৩৩ মিনিট-বিশেষ পেনাল্টি শুটআউট।
  • ৮ টা ৩৮ মিনিট-মাঠ প্রদক্ষিণ।
  • ৮ টা ৫১ মিনিট-আয়োজকদের সঙ্গে ছবি তোলা।
  • ৮ টা ৫৩ মিনিট-বিজয়ীর হাতে ‘গোট কাপ’তুলে দেবেন তারকা।
  • ৮টা ৫৪ মিনিট- সংবর্ধনা
  • রাত ৯টা- মাঠ ছাড়বেন মেসি।

হায়দরাবাদে মেসির নিরাপত্তার জন্য বহুস্তরীয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্টেডিয়ামের অনুষ্ঠান শেষ করে রাত ৯টা নাগাদ মেসি যাবেন ফলকনুমা প্যালেসে। সেখানে তেলুগু সিনেমার প্রথম সারির তারকাদের অনুষ্ঠান চলবে। নৈশভোজের পর হোটেলেই রাত্রিবাস। রবিবার রওনা দেবেন মুম্বইয়ের উদ্দেশে।

 

Related articles

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...