Friday, February 13, 2026

মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা! গ্রেফতার মূল আয়োজক শতদ্রু দত্ত, পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস পুলিশের

Date:

Share post:

যুবভারতীতে বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা। মূল আয়োজক শতদ্রু দত্তকে (Shatadru Dutta) গ্রেফতার করল পুলিশ (Police)। শনিবার, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajiv Kumar), এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম (Javed Shamim)। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাঁরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস। একই সঙ্গে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেন ডিজি। কলকাতা বিমানবন্দর (Airport) থেকেই শতদ্রুকে (Shatadru Dutta) গ্রেফতার করা হয়।

শনিবার ভোর থেকে মেসি জ্বরে কাঁপছিল কলকাতা। G.O.A.T.-এর সফর ঘিরে মাঝ ডিসেম্বরের সকাল ফুটছিল। তিনি স্টেডিয়ামে এলেন। কিন্তু দেখা দিলেন না সেভাবে। সেই কারণে আর জয় করাও হল না। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে একঝলকও ঠিক করে মেসিকে দেখতে পাননি দর্শকরা। নিরাপত্তা বলয়, মঞ্চের অবস্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের ঘেরাটোপে ফুটবলের রাজপুত্রকে দেখাই যায়নি। মাঠে মেসির উপস্থিতি ছিল মাত্র ১৯ মিনিট। না মাঠ প্রদক্ষিণ, না পেনাল্টি শট- কিছু করানো হল না মেসিকে। ফলে মেসি মাঠ ছাড়তেই দর্শকদের ধৈর্যের বাঁধ ভাঙে। চেয়ার ভেঙে ছোড়া হয় মাঠে। বোতল, জুতো ছোড়া হয়। ভাঙা হয় হোডিং, সাউন্ড বক্স। রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী। ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।
আরও খবরমেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর 

এই ঘটনার পরেই প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান এবং গোটা ঘটনার জন্য অব্যবস্থাকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক স্তরে তদন্তের নির্দেশও দেওয়া হয়।

পরে সাংবাদিক বৈঠকে রাজীব কুমার জানান, “এই ধরনের বড় ইভেন্টে যে ব্যবস্থাপনা থাকা প্রয়োজন, তা ছিল না। আয়োজকদের গাফিলতির কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়।“ তিনি প্রথমে জানান, মূল আয়োজককে আটক করা হয়েছে। তাঁরা লিখিতভাবে জানাবেন কীভাবে দর্শকদের টাকা ফেরত বা ক্ষতিপূরণ দেওয়া হবে। তদন্ত শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। জাভেদ শামিম জানান, “যুবভারতী এবং সংলগ্ন এলাকায় পরিস্থিতি আপাতত শান্ত। এবার গোটা ঘটনায় শুরু হবে তদন্ত। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে । অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। টিকিটের দাম দর্শকদের কীভাবে ফেরত দেওয়া যায়, সেই চিন্তাভাবনা চলছে।”

spot_img

Related articles

কতজন AERO? জেলায় রিপোর্ট চাইল কমিশন

সুপ্রিম কোর্টের(supreme court) নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে মাইক্রো অবজার্ভার পদে নিয়োগের জন্য ৮,৫০৫ জন আধিকারিকের তালিকা...

বেকারত্ব থেকে রেল সুরক্ষা! ৯ ইস্যুতে জবাব নেই বাজেটে, পরিসংখ্যান দিয়ে কেন্দ্রকে বিঁধলেন ডেরেক

বেকারত্ব থেকে রেল সুরক্ষা, কৃষক আত্মহত্যা থেকে টাকার মূল্যহ্রাস— জনস্বার্থ জড়িত এমন ৯টি জ্বলন্ত ইস্যুতে কেন নীরব কেন্দ্রীয়...

আইপিএলের আগে আদালতের নির্দেশে ধোনির বাড়ল খরচ, বিরাট স্বস্তি আরসিবির

আইপিএল(IPL) শুরুর মাস খানেক আগে দুই দক্ষিণী দলেই দুই চিত্র। একদিকে বেঙ্গালুরুতেই আইপিএল খেলার ছাড়পত্র পেল আরসিবি(RCB), অন্যদিকে...

বাংলার বকেয়া নিয়ে মৌন নির্মলা! রাজ্যসভায় ফের ‘মিথ্যাচারের’ অভিযোগে সরব ডেরেক

লোকসভার পর রাজ্যসভা— বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অবস্থান বদলাল না। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে দীর্ঘ প্রায়...