Tuesday, June 16, 2026

মেসি বিশৃঙ্খলায় নিরাপত্তা বাড়ল কিং খানের, শহর ছাড়লেন শাহরুখ

Date:

Share post:

মেসি ম্যানিয়ার আনন্দ নিমেষে বদলে গেল ক্ষোভে। আধুনিক ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার আশা ছিল ফ্যানেদের, সঙ্গে থাকবেন শাহরুখ খান (Shahrukh Khan)এমনটাই আশা ছিল। কিন্তু কিন্তু হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে পাওয়ার সুযোগ পেলেন না অগণিত অনুরাগী। যুবভারতীতে দেখা গেল না কিং খানকেও। দর্শকরা এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তাঁরা চেয়ার, বোতল ছুড়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। চূড়ান্ত বিশৃঙ্খলার মাঝে মাঠে ঢুকতেই পারলেন না শাহরুখ (SRK)। পরিস্থিতি হাতের বাইরে যেতে চলেছে বুঝতে পেরে নিরাপত্তা বাড়ল কিং খানের।

 

শনিবার অবশ্য শাহরুখ পুত্র আব্রামের সঙ্গে ছবি তুলেছেন মেসি। মিলেছে অটোগ্রাফও। মেসির পাশে কিং খানের হাসি মুখের ছবিও ভাইরাল। এসআরকে প্রথম থেকেই জানিয়েছিলেন মেসির জন্য কলকাতায় আসবেন। সেইমতো ভোররাতেই রাতেই ছোট ছেলেকে নিয়ে বিমানবন্দরে দেখা যায় তাঁকে। এমনকি বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে ছেলেকে নিয়ে দেখাও করেন শাহরুখ। এতদুর সব ঠিক ছিল। কিন্তু তারপরই সুর কাটল। মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। গ্যালারি থেকে দেখাই যায়নি তাঁকে। মাঠের পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে পরে যে সেখানে আর যেতেই পারেননি বলিউড বাদশা।সূত্রের খবর, মাঠে বিশৃঙ্খলার সৃষ্টি হতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে কিং খানকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসা হয়। সেখান থেকেই সোজা মুম্বইয়ের উদ্দেশে রওনা হলেন তিনি। মেসি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ছেলেকে নিয়ে কলকাতা ছাড়েন বলিউড বাদশা।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...