Tuesday, June 16, 2026

কালিম্পংয়ে ৫০০ ফুট গভীর খাদে গাড়ি: মৃত ২, আগত ৮

Date:

Share post:

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ল যাত্রী বোঝাই একটি গাড়ি। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রিয়ং থানা (Riyang police station) ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী দল।

আরও পড়ুন : বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

শুক্রবার সিকিমের গ্যাংটক (Gangtok) থেকে শিলিগুড়ি (Siliguri) যাচ্ছিল যাত্রীবোঝাই একটি গাড়ি। গাড়িতে ১০ জন যাত্রী ছিল। ১০ নম্বর জাতীয় সড়কের উপর কালিম্পংয়ের বিরিকদারার (Birik Dara) কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। সোজা প্রায় ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে যাত্রীবোঝাই টাটা সুমো। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে আহতদের উদ্ধার করে। তাঁদের রামবি হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...