Monday, June 15, 2026

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে লিওনেল মেসির (Lionel Messi) কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটি (enquiry committee) গঠন করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

শনিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, সল্টলেক স্টেডিয়ামে যে বিশৃঙ্খলা তৈরি হল তাতে আমি বিচলিত ও বিস্মিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্ত যাঁরা এক ঝলক তাঁদের প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখার জন্য যাচ্ছিলেন, তাঁদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে আমিও যাচ্ছিলাম।

এরপরই দুঃখপ্রকাশ করে তিনি জানান, লিওনেল মেসির কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী, সেই সঙ্গে অগণিত ক্রীড়াপ্রেমী ও মেসির ভক্তদের কাছে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুন : উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য তদন্ত কমিটি (enquiry committee) গঠনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে আমি একটি তদন্ত কমিটি গঠন করছি। যে কমিটিতে সদস্য থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব। এই কমিটি গোটা ঘটনার (chaos) তদন্ত (enquiry) করবে, দায় নিশ্চিত করবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রতিবিধান তৈরি করবে।

মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কমিটি এদিনই প্রখম বৈঠক করে। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের বাড়িতে বৈঠক হয়। মুখ‌্যসচিব মনোজ পন্থ জানান, এদিনই প্রথম বৈঠক হল। গোটা ঘটনার যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ‌্যতে এধরনের ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তার রূপরেখা তৈরি হবে। একইসঙ্গে মুখ‌্যসচিব জানান, রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করবে এই কমিটি।

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...