Monday, June 15, 2026

শাহজাহান মামলার সাক্ষীকে গাড়ির ধাক্কা: ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার পিছু নেওয়া বাইকার

Date:

Share post:

তৎপরতার সঙ্গে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের উপর হামলার ঘটনার অভিযোগে পিছু নেওয়া বাইকারকে (biker) গ্রেফতার করল ন্যাজাট থানার (Nazat police station) পুলিশ। অভিযোগ, ভোলা ঘোষের গাড়িতে হামলার আগে একটি বাইকে করে গাড়িটিকে অনুসরণ করছিল (follow) এই যুবক ও ঘাতক লরিকে তথ্য দিচ্ছিল।

সরবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় রুহুল কুদ্দুস শেখ নামে এই যুবককে। ভোলা ঘোষ ন্যাজাট থানায় যে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগে এই যুবকের নাম নেই। তবে পুলিশ সামগ্রিকভাবে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। আর সেই তদন্তে উঠে এসেছে ভোলা ঘোষের গাড়িকে একটি চারচাকা গাড়ি অনুসরণ করার (follow) পাশাপাশি একটি বাইকও অনুসরণ করছিল। সেই সূত্রে রুহুল কুদ্দুস শেখকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : সন্দেশখালিতে দুর্ঘটনায় আহত সাক্ষী: বিজেপির রাজনীতিতে উন্নাও-তুলনা তৃণমূলের

১০ ডিসেম্বর বয়রামারি এলাকায় ভোলা ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা লাগায় বড়সড় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় ভোলা ঘোষের গাড়ির চালক এবং ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। সেই ঘটনার তদন্তে নেমে ঘাতক ট্রাকের চালকসহ পিছু নেওয়া গাড়ির অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় বাইক চালকের গ্রেফতারিই প্রথম গ্রেফতারি।

Related articles

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...