Monday, June 15, 2026

টিকিট কেটেও দেখতে পেলেন না দর্শকরা, শুভশ্রী মেসি-সাক্ষাতের ছবি পোস্ট করতেই কটাক্ষের বন্যা

Date:

Share post:

দূরদূরান্ত থেকে এসে হাজার হাজার টাকার টিকিট কেটেও ঈশ্বর দর্শন হল না। রাগে -ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। আর সেই আগুনে ঘি ঢালল টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Shubhashree Ganguly) স্যোশাল মিডিয়া পোস্ট, যেখানে দেখা গেল লিওনেল মেসির (Lionel Messi)পাশে দাঁড়িয়ে হাসিমুখে ‘লেডি সুপারস্টার’। যেখানে সাধারণ মানুষ ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন কষ্টের উপার্জন দিয়ে, শনির শহরে ফুটবলের ঈশ্বরকে একবার দেখতে ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অথচ তাঁদের চোখ সার্থক করার সামান্য সুযোগ না দিয়ে ‘হাইপ্রফাইল’ তকমা নিয়ে জনতার টাকায় ফুটেজ খাওয়ার অভিযোগ রাজ-পত্নীর বিরুদ্ধে।

দর্শকাসনে থাকা জনতা তখন মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে ফুটছে, তখন এলএম টেনের (LM10)পাশে হাসিমুখে ছবি তুলতে ব্যস্ত শুভশ্রী। এখানেই শেষ নয় মেসি, সুয়ারেজের মধ্যমণি ফটোশিকারিদের ক্যামেরায় হাসিমুখে পোজও দেন নায়িকা। এরপরই নেটভুবনের রোষানলে পড়েন ‘ইন্দুবালা’ অভিনেত্রী। স্যোশাল মিডিয়ায় কটাক্ষ আর কমেন্টের বন্যা। কেউ লেখেন,’এরা আম জনতার টাকায় ফুর্তি করছে’; তো কারোর কথায় উত্তপ্ত পরিস্থিতির মাঝে শুভশ্রী কেন ছবি পোস্ট করতে গেলেন? কেউ কেউ আবার নায়িকার উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, ‘আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন?’ যদিও এর প্রেক্ষিতে টলিউড নায়িকা বা তাঁর টিমের তরফে কাউকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।

এদিন শুরু থেকেই যুবভারতীর অনুষ্ঠানের সুর কাটতে থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অনীক ধর। তবে সাউন্ড সিস্টেম ঠিক না থাকায় দর্শকের কান পর্যন্ত গান পৌঁছয়ইনি বলে অভিযোগ উঠছে। এরপর রবীন্দ্রসঙ্গীত ও ট্যাঙ্গো মিউজিকের ফিউশন নৃত্য উপস্থাপিত হয়। তারপর প্রায় ঘণ্টাখানেকের জন্য অনুষ্ঠান বন্ধ থাকে। আয়োজকদের চূড়ান্ত অপদার্থতায় অনুষ্ঠানের সূচি পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। অর্থাৎ মেসি ম্যাজিকের আশায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা শুরু থেকেই হতাশ হন। তবু আশা ছিল একটাই যে একঝলক হলেও কাঙ্খিত প্লেয়ারের দেখা মিলবে। কিন্তু না সেটাও হল না। অনেকে অভিযোগ করছেন যে মেসি নাকি দেরিতে স্টেডিয়ামে পৌঁছেছেন। কিন্তু আসল কথা হল বিশ্বকাপজয়ী তারকা উপস্থিত হয়েছিলেন সময়মতই, কিন্তু কিন্তু আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে এবং ছবির বায়নাক্কায় কার্যত ঢাকা পড়ে যান মেসি।তিনি হাসি মুখে হাত নাড়ালেও অন্তত জনা পঞ্চাশ কালো কালো মাথার ভিড়ে কিংবদন্তিকে দেখতেই পাননি দর্শকরা।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...