Wednesday, March 25, 2026

আজ দুপুর থেকে টানা ৪দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প জানাল পুলিশ

Date:

Share post:

রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আগামী ৪ দিনের জন্য বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala Flyover)। জানা গেছে সেতুর ভারবহনের ক্ষমতা পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিডব্লিউডি (PWD) ও কলকাতা পুলিশের (Kolkata Police)তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এদিন দুপুর তিনটে ৩০ মিনিট থেকে বন্ধ রাখা হবে সেতুটি। কাজ চলবে ১৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময় ভোগান্তি এড়াতে বিকল্প রাস্তার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।

২০০৬ সালে ৫৪০ মিটার দীর্ঘ তারাতলা উড়ালপুলটি নির্মাণ করা হয়। লক্ষ্য ছিল ডায়মন্ড হারবার রোডের যানজট কাটানো। ২০১০ সালে একবার ব্রিজে ফাটল দেখা দিলে বেহালাগামী যান চলাচল বন্ধ করা হয়। এবার অবশ্য সেতুর লোড টেস্টিংয়ের জন্য ৪ দিন বন্ধ রাখা হচ্ছে। পুলিশের তরফে এই সময়ে তারাতলা ক্রসিং এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেতু বন্ধ থাকাকালীন বেহালা থেকে আলিপুরের দিকে আসা গাড়িগুলিকে করুণাময়ী সেতু হয়ে যেতে পারবে। আলিপুর থেকে বেহালামুখী গাড়িগুলিকে দুর্গাপুর সেতু, হাইড রোড এবং নিউ আলিপুর হয়ে যেতে হবে।

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...