Monday, March 30, 2026

কোথায় গেল ‘পুজ্য বাপু’! গান্ধীজির নাম সরিয়ে রাম-নাম প্রতিষ্ঠার চেষ্টায় তোপ তৃণমূলের

Date:

Share post:

একশো দিনের কাজের নাম বদলের অপচেষ্টা বেশ কয়েকদিন ধরে করে চলেছে বিজেপি। আর এবার সমস্ত লজ্জা শরমের মাথা কাটিয়ে এই প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম পুরোপুরে মুছে ফেলার অপচেষ্টা। সংসদে (Parliament) নাম বদলের যে বিল (bill) পেশ করতে চলেছে সোমবার মোদি সরকার তাতে কোথাও উল্লেখ নেই ‘পুজ্য বাপু’ (Pujya Bapu) কথাটিও। তার আগেই বিদেশে পিঠটান নরেন্দ্র মোদির। যদি কোনওভাবে মহাত্মা গান্ধীর নাম বাদ পড়ে একশো দিনের প্রকল্প (MGNREGS) থেকে তবে বৃহত্তর আন্দোলন হবে, হুঁশিয়ারি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের।

সম্প্রতি এমজিএনআরইজিএস প্রকল্পের নাম বদলে ফেলার ষড়যন্ত্র করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এর ফলে নতুন নাম দিয়ে রাজ্যগুলির ঘাড়ে নতুন করে অনেক কিছু চাপানোর ষড়যন্ত্রও রয়েছে। তবে সেখানে জানানো হয়েছিল প্রকল্পের নাম বদলে ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা’ (Pujya Bapu Gramin Rojgar Yojana) করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিজেপির কথায় আর কাজে কতটা ফারাক।

মঙ্গলবার যে বিলগুলি কেন্দ্র পেশ করতে চলেছে সংসদে, তার মধ্যে রয়েছে একশো দিনের কাজের নামও। কিন্তু সেখানে কোথাও নামে ‘পুজ্য বাপু’ উল্লেখই নেই। নাম দেওয়া রয়েছে – ভিবি জি রাম জি বিল (VB G RAM G bill)। কার্যত সুকৌশলে সেখানে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম সরিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে রাম-নাম।

আরও পড়ুন : MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

একশো দিনের কাজের প্রকল্প থেকে এই নির্লজ্জ নাম বদলের রাজনীতি চললে যে আন্দোলন হবে, স্পষ্ট করে দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি স্পষ্ট দাবি করেন, কেন্দ্রের সরকার কী মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীজির নাম পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করছে? যদি প্রস্তাবিত এই বিলের নাম, যা মঙ্গলবার সংসদে পেশ হতে চলেছে, তা সত্যি হয় তবে এই ভয়ঙ্কর প্রবণতার ভয়ানক প্রতিবাদ হবে।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...