Tuesday, June 23, 2026

একই দিনে মুর্শিদাবাদের পর এসআইআই আতঙ্কে আত্মহত্যার অভিযোগ দুর্গাপুরে

Date:

Share post:

দুর্গাপুরের ইস্পাত নগরীর ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকায় নাগরিকত্ব হারানোর আতঙ্কে (SIR Controversy) ফের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃতার নাম সুবর্ণা গুই সাহা (৩৭)। তিনি ডিভিসি কর্মী রনজিৎ গুইয়ের স্ত্রী। তাঁদের সাত বছরের এক কন্যাসন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় সুবর্ণার বাবা-মায়ের নাম না থাকায় এবং এসআইআর চালুর পর নাগরিকত্ব সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে দীর্ঘ দিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি। যদিও সুবর্ণার নিজের বৈধ ভোটার কার্ড ছিল।

ঘটনার পর মৃতার জামাই শিবশঙ্কর সাহা কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন। তৃণমূলের ৯ নম্বর ওয়ার্ডের ভোট রক্ষক মৈনক ভট্টাচার্য দাবি করেন, এসআইআরের জেরে নিরীহ মানুষ আতঙ্কিত হয়ে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। বিষয়টি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হয়েছে। আরও পড়ুন: ৩২ বছর পর ফের হুগলিতে ‘বিশ্ব ইজতেমা’

প্রসঙ্গত, মুর্শিদাবাদে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মুর্শিদাবরের সাহাজাদপুর গ্রামের ৭৫ বছরের জালাল উদ্দিন শেখ সরকারি কাগজে নিজের নামের পদবি ভুল থাকায় আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করেন।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...