Monday, March 30, 2026

খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ফের SIR আতঙ্কে মুর্শিদাবাদে আত্মহত্যার অভিযোগ

Date:

Share post:

মুর্শিদাবাদে ফের এসআইআর আতঙ্কে (SIR Controversy) আত্মহত্যার অভিযোগ উঠল। সরকারি নথিতে নামের পদবি সংক্রান্ত ভুলের জেরে চরম মানসিক চাপে ভুগে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মৃতের নাম জালাল উদ্দিন শেখ (৭৫)। তিনি বহরমপুর থানার অন্তর্গত সাহাজাদপুর গ্রামের বাসিন্দা।

আগামী ১৬ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা। তার আগেই এই মর্মান্তিক ঘটনা সামনে এল। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নিজের নামের পদবি ভুল থাকায় নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন—এই আশঙ্কাতেই গভীর আতঙ্কে ভুগছিলেন জালাল উদ্দিন শেখ। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য রিয়াজুল শেখের কাছে গিয়ে অভিযোগও জানান। আরও পড়ুন: নাগরিক পরিষেবায় নতুন মোবাইল অ্যাপ চালু বিধাননগর পুলিশ কমিশনারেটের

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার (১৪ তারিখ) সকালে জমিতে কাজ করার সময় বিষ পান করেন ওই বৃদ্ধ। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার কথা জানান তিনি। তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য রিয়াজুল শেখও দাবি করেছেন, এসআইআর সংক্রান্ত আতঙ্ক থেকেই এই আত্মঘাতী সিদ্ধান্ত নেন বৃদ্ধ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি কতটা গভীর, তা ফের একবার সামনে এল।

Related articles

প্রথম চার্জশিট মোদি, শাহর বিরুদ্ধে আনা উচিত: নারায়ণগড় থেকে তোপ মমতার

বাংলার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলাকে অপমান করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। আদতে তাঁরা যে মানুষে মানুষে বিভেদ ও...

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...